editor
প্রকাশিত: 10:51 PM, December 14, 2021

শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের আলোচনা সভা
মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা নগরীর পুরানলেনস্থ ৫৩নং সমবায় ভবনের অস্থায়ী কার্যালয়ে ১৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনীর প্রধান টার্গেট ছিল এদেশের বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করা। বাঙালি জাতির অস্তিত্ব ধ্বংস করে জাতিকে দাসে পরিণত করা। নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭১ সালে বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে জীবন বাজি রেখে জাতি পাক হানাদারের বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে এদেশের বিজয় ছিনিয়ে আনে। আমরা জাতি হিসেবে সকল শহীদ বুদ্ধিজীবীকে আজীবন স্মরণ রাখবো। তাদের আত্মত্যাগে রক্তের ঋণ জাতি কোন দিন ভুলবে না। সেজন্য মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত সভ্য সোনার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। সভায় মহানগর ও বাইরে থেকে ফোরামের সদস্যবৃন্দ যোগ দেন।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি বেলাল উদ্দিন চৌধুরী, নাঈম কোরেশি পলাশ, ইজাজুল হক ইজাজ, মোঃ হোসেইন কবির, বিষু দেবনাথ, সহ সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুল ইসলাম লস্কর, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশারফ হোসেন খান, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কলামিস্ট মোঃ তাজ উদ্দিন, নির্বাহী সদস্য ফিরোজ আহমদ, লেখক মঞ্জুর মোহাম্মদ, কবি শাহারুল ইসলাম ম-ল, সদস্য ফটো সাংবাদিক মীর মোঃ রিয়াজ, জামিল আহমদ, অফিস সহকারী সেলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন