editor

প্রকাশিত: 2:56 PM, December 15, 2021

যুক্তরাষ্ট্রে করোনায় ৮ লাখ মানুষের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় ৮ লাখ মানুষের মৃত্যু

সাদা এই পতাকাগুলো করোনায় যুক্তরাষ্ট্রে মারা যাওয়া প্রতিটি মানুষের কথা স্মরণ করিয়ে দেয়

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আট লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৈশ্বিক এ মহামারিতে মৃত্যুর হিসাবে সবার ওপরেই আছে যুক্তরাষ্ট্রের অবস্থান। এর আগে সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে যায়।

যুক্তরাষ্ট্রের পর করোনাভাইরাসে সবচেয়ে বেশি ৬ লাখ ১৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। এছাড়া ভাইরাসটিতে ৪ লাখ ৭৫ হাজারের বেশি প্রাণহানি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

বুধবার (১৪ ডিসেম্বর) সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রে মারা যাওয়া লোকদের মধ্যে বয়স্ক এবং যারা টিকা নেননি তাদের সংখ্যাই সবচেয়ে বেশি। দেশটিতে এখন আবার আশঙ্কাজনক হারে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু বাড়তে শুরু করেছে। গত ১১ সপ্তাহে সেখানে এক লাখ মানুষের মৃত্যু হয়েছে। শীত ছাড়া অন্য যে কোনো সময়কে বিবেচনায় নিলে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র।

জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের মহামারি বিশেষজ্ঞ কেরি আলথপ বলেন, ‘আক্রান্তের যে ঢেউ আমরা দেখতে পাচ্ছি তা ততক্ষণ চলবে যতক্ষণ না মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাসটির সংক্রমণ ঠেকানোর জন্য যথেষ্ট শক্তিশালী না হয়ে উঠছে। সহজ ভাষায় বলতে গেলে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা এখনো সে পর্যায়ে পৌঁছায়নি।’

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়েছিল ওয়াশিংটনের সিয়াটলে। এরপর ৬৫০ দিন পেরিয়ে গেছে। এ সময়ের মধ্যে দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে আট লাখের বেশি মানুষ মারা গেছেন।

গত শীতে প্রথমবার ফাইজারের টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। সে সময় গণটিকার কার্যক্রম শুরু হয় দেশটিতে। কিন্তু তারপরও সেখানে ৩ লাখের বেশি মানুষ মারা যান। এপ্রিলে যুক্তরাষ্ট্র মডার্নার ও জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দেয়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বা বোস্টনে যত মানুষ বাস করেন তার চেয়ে বেশি (৮ লাখ) মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে দেশটিতে যত মানুষ প্রাণ হারিয়েছিলেন তার চেয়ে দ্বিগুণ মানুষ মারা গেছেন এ ভাইরাসটিতে। সূত্র: বিবিসি।

ডিএসএস / ১৫ ডিসেম্বর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন