editor
প্রকাশিত: 11:01 PM, December 15, 2021

তরুণ যুব সংগঠক সালাউদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল
সিলেট জেলার প্রশিক্ষিত যুবদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক মরহুম সালাউদ্দিনের জন্য দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ ডিসেম্বর বাদ এশা যুব খামার ব্যবসায়ী সমবায় সমিতির ধুপাগোল অফিসে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব সংগঠক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সোসাইটির সহ সভাপতি মোক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর এর সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেন। সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন জামেয়া আবু হুরায়রা মহালদিক জামেয়ার মুহতামিম ইয়াহিয়া খান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক,সোনালী স্বপ্ন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শেখ তোফায়েল আহমেদ শেপুল, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির অর্থ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক কয়ছর আহমেদ কাওছার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব খামার ব্যবসায়ী সমবায় সমিতির অর্থ সম্পাদক ইনু মিয়া,যুগ্ন সম্পাদক নিজাম উদ্দিন, সিনিয়র সদস্য ডা.ছালিক আহমদ, মুজিবুর রহমান, মরহুমের এর চাচা মোঃ ছমির মিয়া, দুলাল হোসেন দুলু, আমির উদ্দিন, চুনু মিয়া, মুহিবুর রহমান ও লোকমান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে