editor

প্রকাশিত: 11:15 PM, December 15, 2021

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগসহ স্থায়ী মুক্তির দেওয়ার দাবি সিলেট ড্যাব’র

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগসহ স্থায়ী মুক্তির দেওয়ার দাবি সিলেট ড্যাব’র

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগসহ স্থায়ী মুক্তির দেওয়ার দাবি সিলেট ড্যাব’র

3

নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্ণনা করে দ্রুততম সময়ের মধ্যে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা ও স্থায়ী মুক্তির দাবি জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট জেলার নেতারা। বুধবার বেলা ২টায় সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
লিখিত বক্তব্যে ড্যাব সিলেট জেলার সভাপতি অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরবর্তী জটিলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রিউমোটয়েড আর্থাইটিস, লিভার, কিডনি ও হার্টের বিভিন্ন জটিলতা রয়েছে। গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। বর্তমানে দেশনেত্রীর শারিরীক অবস্থা আশংকাজনক। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’
তিনি আরও বলেন, ‘গত ২৮ নভেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বাের্ড তাঁর সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা দেশবাসীকে জানিয়েছেন এবং তার পরবর্তী চিকিৎসার জন্য কিছু সুপারিশ উপস্থাপন করেছেন। বেগম জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এর সংবাদ সম্মেলনে বিষয়টি জানানোর পর থেকে আমরা চিকিৎসক সমাজসহ বাংলাদেশের মানুষ খুবই উদ্বিগ্ন।’
ডা. নাজমুল বলেন, ‘মেডিকেল বোর্ডের ভাষ্য অনুযায়ী বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা আর বাংলাদেশে সম্ভব নয়। এ অবস্থায় তাঁর বিদেশে সুচিকিৎসা ও স্থায়ী মুক্তি একান্ত জরুরি।’
ড্যাব নেতা আরও বলেন, ‘১৩ নভেম্বর বেগম জিয়াকে হাসপাতালে ভর্তির পর রাতে খাদ্যনালীতে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। তাকে জীবন রক্ষার উদ্দেশ্যে দ্রুত রক্ত ও প্লাজমা ফ্লুইড দেওয়া হয়। একপর্যায়ে বিষয়টি খুবই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দ্রুত এন্ডোসকাপির মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয় এবং ৬টি জায়গায় ইধহফ খরমধঃরড়হ এর মাধ্যমে তাৎক্ষণিক রক্তক্ষরণ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হয়। সেই মুহুর্তে তিনি ঝযড়পশ এ চলে গিয়েছিলেন এবং তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার ফলে সেই যাত্রায় জীবন রক্ষা পায়।’
বেগম খালেদা জিয়া ডায়াবেটিস ও হার্ট ফেইলিউরের রোগী জানিয়ে ডা. নাজমুল বলেন, ‘১৭ নভেম্বর আবাও তার রক্তক্ষরণ হলে হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়। কারণ প্রথমবার ১৩ নভেম্বর হিমমোগ্লোমিন ৫.৪ এ নেমে গিয়েছিল। ৪ ব্যাগ রক্ত দিয়ে ৯ পর্যন্ত উঠেছিল। আবার সেটা ৭ এ নেমে আসে। এরপরই জীবন রক্ষার্থে অবিরত আইভি ইনফিউশন দেওয়া হয়। ব্লাডও দিতে হয়েছে বেশ কয়েকবার। এভাবে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়।’
তিনি বলেন, ‘২১ নভেম্বর থেকে আবারও তার স্বাস্থ্যগত অবস্থার অবনতি হতে থাকে। ২৩ নভেম্বর ব্যাপক অবনতি হয়। তাঁর ঐধবসধঃবসবংরং ধহফ সবষবহধ হয়, ব্লাড প্রেশার ও হিমোগ্লোবিন কমে যায়, পুরো ঈড়ষড়হ জমাট বাধা রক্তে পূর্ণ হয়ে যায়। ২৪ নভেম্বর রাতে তাকে আবার জেনারেল ওটিতে নেওয়া হয়- যাতে সিরিয়াস কিছু হলে তাৎক্ষনিক কিছু ব্যবস্থা নেওয়া যায়। ঐ দিন অধ্যাপক ডা. মহসিন ও অধ্যাপক ডা. শামসুল আরেফিন এর মাধ্যমে তার ঊহফড়ংপড়ঢ়ু ধহফ ঈড়ষড়হড়ংপড়ঢ়ু করা হয়। এ সব প্রক্রিয়া অবলম্বন করার ফলে তার রক্তক্ষরণ বন্ধ হয়।’
‘এ ধরনের রোগীর পূনঃরক্তক্ষরণ খুবই স্বাভাবিক। পরবর্তীতে পূণঃরক্তক্ষরণ হলে খালেদা জিয়ার মৃত্যুঝুঁকি বেড়ে যেতে পারে। কারণ রক্তক্ষরণ বন্ধের জন্য আমাদের দেশে যে প্রযুক্তি আছে তা ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার ব্যাপারে প্রয়োগ করা হয়েছে (ইধহফ খরমধঃরড়হ)। এছাড়া যে সমস্ত আধুনিক পদ্ধতি যেমন ঞওচঝ প্রযুক্তি আমাদের দেশে নেই। এমনকি উপমহাদেশের বা এশিয়ার অন্য কোন দেশেও নেই।’
এই প্রযুক্তিটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির সুনির্দিষ্ট কয়েকটি হাসপাতালে রয়েছে জানিয়ে অধ্যাপক ডা. নাজমুল খালেদা জিয়াকে যত দ্রুত সম্ভব উল্লেখিত দেশের উন্নত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করার দাবি জানান। অন্যথায়, তাকে স্থানান্তর করাও মুশকিল হয়ে যাবে।
তিনি সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ‘তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন। এ অবস্থায় চিকিৎসক হিসেবে আমাদের আকুল আহ্বান জরুরিভিত্তিতে তাঁর মুক্তির ব্যবস্থা গ্রহণপুর্বক বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করা হোক। আমরা আশা করি, মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে স্বল্পতম সময়ের মধ্যে বর্তমান সরকার বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ দিবেন।’
এ সময় উপস্থিত ছিলেন, ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

3 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

6 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

5 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

2 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

3 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

1
8