editor
প্রকাশিত: 11:36 PM, December 15, 2021

সাংবাদিক শাকিরের পরিবারকে ‘নয়া শতাব্দীর’ নগদ অর্থ উপহার
শাকিরের ছোট ভাইয়ের কাছে নয়া শতাব্দীর উপহারের চেক হস্তান্তর করে কুলাউড়া পৌরসভার মেয়র ও সাংবাদিকবৃন্দ।
নয়া শতাব্দীর মৌলভীবাজার জেলার সাবেক প্রতিনিধি প্রয়াত সাংবাদিক শাকির আহমেদের পরিবারের কাছে ৫০ হাজার টাকার উপহারের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার বেলা ৩ টার দিকে শাকিরের নিজ উপজেলা কুলাউড়া পৌরসভার কার্যালয়ে শাকিরের পরিবারের পক্ষে চেকটি গ্রহণ করেন তাঁর ছোট ভাই আবির আহমদ অঙ্গণ।
কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ শাকিরের ছোট ভাইয়ের কাছে চেকটি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান মান্না, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান শিপন, দ্যা ডেইলি স্টারের সাংবাদিক মিন্টু দেশোয়ারা, কুলাউড়া সংলাপের সাহিত্য সম্পাদক মো. খালিক উদ্দিন।
নয়া শতাব্দীর পক্ষে চেক হস্তান্তরের সময় উস্থিত ছিলেন সিলেট ব্যুরো প্রধান শাহ শরীফ উদ্দিন।
এর আগে চলতি বছরের ৬ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শাকির। পরে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন দৈনিক নয়া শতাব্দীর সম্পাদক নাঈম সালেহীন ও প্রকাশক ওয়ালিউর রহমান।
গত ২ ডিসেম্বর ঢাকার নিকুঞ্জ-১-এ নয়া শতাব্দীর প্রধান কার্যালয় থেকে চেকটি শাকিরের পরিবারের পক্ষে গ্রহণ করেন শাহ শরীফ উদ্দিন। যা বুধবার শাকিরের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে