editor
প্রকাশিত: 11:38 PM, December 15, 2021

‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ হোক আগামী প্রজন্মের’
সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট আয়োজিত বিজয়ের ৫০ বছরে, বিজয় দিবস ২০২১ উপলক্ষে অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে উচ্চারিত হয় ৫০ বছরে গৌরবোজ্জ্বল বাংলাদেশের ইতিহাসের কথা। আগামী প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় করা হয়। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর গৌরবোজ্জ্বল দিনগুলোকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে জনমানুষের কাছে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় সিলেট কেন্দ্রিয় শহিদমিনার প্রাঙ্গনে অনুষ্ঠান শুরু হয় বিকেল ৪টায়।
বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গ্রীণ ডিজঅ্যাবল ফাউন্ডেশন, থিয়েটার মুরারী চাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সিলেট বিভাগ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদ, নাট্য নিকেতন সিলেট, নাট্যালোক সিলেট (সুরমা), এমকা সিলেট ও ঊষা সাংস্কৃতিক সংগঠন।
সিলেট কেন্দ্রিয় শহিদমিনারে শিশু-কিশোর সহ নানান বয়সের মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিজয়ের অনুষ্ঠান।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন