editor
প্রকাশিত: 6:15 PM, December 16, 2021

‘বিজয়ের প্রকৃত সুফল পেতে হলে শীর্ষ দুর্নীতিবাজদের শায়েস্তা করতে হবে'
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন মহান বিজয় সুবর্ণ জয়ন্তী দিবসে লাখ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে বাংলা অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মহানায়ক আখ্যা দিয়ে বলেন, এই মহানায়কের আহবানে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে। আফসোস বঙ্গবন্ধুর এই সোনার বাংলাকে জাতির দুষমণ দুর্নীতিবাজরা ঘিরে ফেলেছে। লাখ শহীদের রক্তে কেনা বাংলাদেশ দুর্বৃত্তদের স্বর্গ রাজ্য হতে পারে না। ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে। গত ৫ দশকে অর্থনীতি ও সামাজিক অনেক অগ্রগতি সাধিত হয়েছে। দারিদ্র, শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে, গড় আয়ু বেড়েছে, পুষ্টি পরিস্থিতি ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে। শিক্ষার প্রসার ঘটেছে। একটি জাতির জীবনে ৫০ বছর খুব কম সময় নয়, যে স্বপ্ন ও আকাঙ্খা দেশবাসীকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল, তার কতটা স্বপ্ন পূরণ করতে পেরেছি, কতটা পারিনি। যা পারিনি, তা কেন পারিনি এই আত্মজিজ্ঞাসা করার সময় এসেছে। দুর্নীতি বিরোধী আন্দোলন ও আন্দোলনকারী এবং দুর্নীতি বিরোধী জাগরণ তৈরি করার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সরকার বিরোধী না ভেবে বরং তাদেরকে সাহায্য সহযোগিতা করা একান্ত কর্তব্য। প্রকৃত দুর্নীতি বিরোধী আন্দোলনকারী গণসংগঠক ও ব্যক্তিবর্গকে সরকারের পরম বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত। সাফ কথা বিজয়ে প্রকৃত সুফল পেতে হলে শীর্ষ দুর্নীতিবাজদের শায়েস্তা করার জোর দাবী জানিয়ে বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রতারণামূলক ঋণ সিডিউলের সুবিধা বাতিল করে, ঋণ খেলাপীদের অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে।
বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিজয় র্যালি ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বেলা ১১টায় নগরীর চৌহাট্ট পয়েন্টে এক গণআলোচনা সভায় সভাপতির বক্তব্যে মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক ইমাম হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, কয়েছ আহমদ সাগর, সরোজ ভট্টাচার্য্য, ইয়াসিন বিন খায়ের, আমীন তাহমীদ, যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক নিয়াজ কুদ্দুস খান, যুবনেতা সৈয়দ নুর আহমদ জুনেদ, রতন তালুকদার, আজহার উদ্দীন, অপু দাশ, জাহিদুল হোসেন, পরিতোষ চক্রবর্তী জয়দেব, শাকিল আহমদ, ছাত্রনেতা আবুল কাশেম, নোয়াখালী কবিরহাট সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ইকান্দর, সবুজ বাংলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি জাবেদুল ইসলাম দিদার প্রমুখ। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে