editor
প্রকাশিত: 6:53 PM, December 16, 2021

জামিআ সিদ্দিকিয়ায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন ও বালুচর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শপথ হোক এমন এক বাংলাদেশের যা চেয়েছিলেন আমাদের পূর্বসুরীরা ১৭৫৭ খ্রিস্টাব্দের পলাশীর পরাজয়ের পর থেকে ১৯৭১ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ আন্দোলন-সংগ্রামে। আজ শপথ হোক যে স্বপ্ন বুকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ খ্রিস্টাব্দের নয় মাস যুদ্ধ করে রক্ত এবং প্রাণ দিয়েছেন তা বাস্তবায়নের। দেশ এবং দেশের মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা – সার্বভৌমত্ব রক্ষা হোক আজকে আমাদের শপথ। শুধু শ্লোগান, বক্তব্য আর পোশাকে নয়, আমাদের দেশপ্রেম হতে হবে হৃদয়ের অনুভবে, বিশ্বাসে এবং কর্মে। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের প্রতিটি মানুষকে শপথ নিতে হবে জ্ঞান, বুদ্ধি, কর্ম আর প্রেমের সমন্বয়ে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার।
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট শহরের বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়া ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ছাত্র সংসদের মূখপত্র বালুচরের বিজয় দিবস সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গবেষক সৈয়দ মবনু একথাগুলো বলেন। বিজয় দিবসের দিন দুপুর বারোটায় ছাত্র সংসদের সভাপতি হাফিজ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে জামিয়া চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিআ সিদ্দিকিয়ার উপ-পরিচালক হেলাল হামাম, শৈলীর উপদেষ্টা ফিদা হাসান, সালেহ আহমদ সাদী, জামিআ সিদ্দিকিয়ার শিক্ষক মাওলানা জাফর ইকবাল, হোস্টেল সুপার মাওলানা ইমরান আহমদ, ছাত্র সংসদের সাবেক সভাপতি শামীম গাজী, শৈলীর সভাপতি সুফিয়ানআহমদ। ছাত্র সংসদের পাঠাগার ও অফিস সম্পাদক হাফিজ মারুফ আহমদের পরিচালনায় দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন নোমান আহমদ ও হানিফ আল মামুন। সবশেষে বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ ও ছাত্র সংসদ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।