editor

প্রকাশিত: 7:11 PM, December 16, 2021

যথাযোগ্য মর্যাদায় রাগীব রাবেয়ায় বিজয় দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় রাগীব রাবেয়ায় বিজয় দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় রাগীব রাবেয়ায় বিজয় দিবস পালন

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করলো সিলেটের প্রথম এবং দেশের অন্যতম বেসরকারী মেডিকেল কলেজ ও হাসপাতাল “জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল”। সিলেটের কৃতি সন্তান, প্রখ্যাত সমাজসেবী, মানব হিতৈষী, দেশ বিদেশে অসংখ্য শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলী প্রতিষ্ঠিত জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সমূহের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, হাসপাতালে চিকিৎসার জন্য আগত রোগীদের জন্য বিনামূল্যে আউটডোর টিকেট প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, প্রীতি ক্রিকেট টূর্ণামেন্টে এবং দৃষ্টি নন্দন আলোক সজ্জ্বা। দিনের শুরুতেই জাতীয় ও কলেজ পতাকা উত্তোলণ করা হয়। এরপর সকাল সাড়ে ৯টায় মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎবরণকৃত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আবেদ হোসেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক সাইরাস সাকিবা, ডার্মাটোলজি এন্ড ভেনেরোলজি বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার, অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক সৈয়দ মোশারফ হোসেন, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মমতাজ বেগম, সার্জারী বিভাগের অধ্যাপক নূরুল কাইয়ুম মোহাম্মাদ মুসাল্লিন, অবস এন্ড গাইণী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নমিতা রাণী সিনহা, অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শান্তনু ধর ইমন, ডার্মাটোলজি এন্ড ভেনেরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ তৌহিদুল ইসলাম, সাইকিয়েট্রি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শফিউল ইসলাম, কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মুইজ উদ্দিন আহমেদ চৌধুরী, ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ জাবের আহমেদ চৌধুরী সহ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের শিক্ষকবৃন্দ।
অতঃপর হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু এর উপস্থাপনায় ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে শাহাদাৎবরণকৃত সকল শহীদদের আত্ম-ত্যাগের কথা স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন।
এরপর সকাল ১০টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সম্মূখে (কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল সংলগ্ন) সন্ধানী, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর তত্ত¡াবধানে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্ধোধন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক একেএম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ সহ অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষক-চিকিৎসকবৃন্দ এবং সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের সদস্যবৃন্দ।
পরে মহান বিজয় দিবস উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ মাঠে আয়োজিত প্রীতি ক্রিকেট টূর্ণামেন্টের ম্যাচের উদ্ধোধন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক একেএম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ সহ অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষক-চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ। উক্ত প্রীতি ক্রিকেট টূর্ণামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করেন; দলগুলো হলো- জেআরআরএমসি-২২ ব্যাচ, জেআরআরএমসি-২৩ ব্যাচ, জেআরআরএমসি-২৪ ব্যাচ এবং জেআরআরএমসি-২৫ ব্যাচ। টূর্ণামেন্টের ফাইনালে জেআরআরএমসি-২৫ ব্যাচকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেআআরএমসি-২২ ব্যাচ। টূর্ণামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন জেআরআরএমসি-২২ ব্যাচের ডাঃ শুভাশীষ দেবনাথ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে