editor
প্রকাশিত: 8:45 PM, December 16, 2021

হবিগঞ্জে প্রদর্শিত হল বাংলাদেশর সবচেয়ে বড় শৈল্পিক পতাকা
নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওয়ালটন টি আর ইলেক্ট্রো মার্টের সৌজন্যে বাংলাদেশর সবচেয়ে বড় শৈল্পিক পতাকা প্রদর্শন করা হয়েছে হবিগঞ্জে সদর উপজেলার ৩ নং তেঘরিয়া ইউনিয়নের পাঁচপাড়িয়া মাঠে। ৪৮ঘন্টা কাজ করে ১১৭৬০ বর্গফুট পতাকাটি তৈরি করেন হবিগঞ্জ চারুকলা একাডেমির কর্ণধার চিত্রশিল্পী আশীষ আচার্য্য।
এর আগে ২০১৩ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে স্মরণ করে ২৭ হাজার ১১৭ জন মানুষ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা গড়েছিল বাংলাদেশ। ‘লাল-সবুজের বিশ্ব জয়’ শিরোনামে মুঠোফোন সেবাদান প্রতিষ্ঠান রবি আজিয়াটার এই আয়োজনের কৌশলগত অংশীদার ছিল বাংলাদেশ সেনাবাহিনী।
জানা যায়, ধান গাছের খের ও রং দিয়ে তৈরি করা বিশাল পতাকাটি গতকাল বৃহস্পতিবার সারাদিন পতাকাটি প্রদর্শিত হয় হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া মাঠে। সারাদিনই এই বিশাল পতাকা দেখতে এই গ্রামসহ আশপাশের গ্রামের মানুষ এসেছেন। এছাড়াও হবিগঞ্জ শহর থেকেও মানুষজন এসেছেন এই পতাকাটি দেখতে। বিশাল শিল্পকর্মটি তৈরি করতে চিত্রশিল্পী আশীষ আচার্য্যের সহযোগি ছিলেন অমিত ,দীপ্ত, প্রবল, অংশু, সাইফুল,বিন্দু। সার্বিক পরামর্শ দিয়ে পতাকা তৈরিতে সহযোগিতা করেন ঢাকা আর্ট কলেজের সহকারী শিক্ষক কপিল রায়। এই পতাকা তৈরির সার্বিক ব্যবস্থাপনায় ছিল দি ইভেন্টরস।
এ ব্যাপারে চিত্রশিল্পী আশীষ আচার্য্য বলেন, বিজয়েরে ৫০ বছর উদযাপনে এই বিশাল পতাকা তৈরি করতে পেরে গর্ববোধ করছি। পতাকাটি ধান গাছের খের ও রং ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। ইন্সটলেশনে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় শৈল্পিক পতাকা। এর আগে ২৭ হাজার ১১৭ জন মানুষ নিয়ে রবি তৈরি করেছিল মানব পতাকা।
এ ব্যাপারে ওয়ালটন টি আর ইলেক্ট্রো মার্টের কর্ণধার রোটারিয়ান মো. মোদারিছ আলী টেনু বলেন, জাতি হিসেবে আমাদের পরিচয়ের প্রধান অনুষঙ্গ হচ্ছে জাতীয় পতাকা। তাই বিজয়ের ৫০ বছর উদযাপনে এই শৈল্পিক পতাকা প্রদর্শনীর ব্যবস্থা করি আমরা। বিজয় দিবসে বিশাল এই পতাকাটি প্রদর্শন করতে পেরে খুব গর্ববোধ করছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন