editor

প্রকাশিত: 8:54 PM, December 16, 2021

দক্ষিণ সুরমা- বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের মহান বিজয় দিবস উদযাপন

দক্ষিণ সুরমা- বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের মহান বিজয় দিবস উদযাপন

দক্ষিণ সুরমা- বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের মহান বিজয় দিবস উদযাপন

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন মহান বিজয় দিবসের কর্মসুচি সূচনা করে। এ উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল কুচকাওয়াজ, আলোচনা সভা ইত্যাদি।
সকালে উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা তালুকদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল আহসান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন ও মোগলাবাজার থানার ওসি (তদন্ত) ফরিদ আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লালাবাজার ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, জালালপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ওয়েস আহমদ, দাউদপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা বশির মিয়া, আব্দুল আহাদ, রফিকুল হক, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, জেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাদির সাদেক, সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিথুন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহীন আলী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ছদরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ বেদী ও বঙ্গবন্ধু ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। প্রধান অতিথি শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন।

বালাগঞ্জ উপজেলা প্রশাসন

বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আলোচনার সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, বালাগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম ও জেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব শহীদ বেদী ও বঙ্গবন্ধু ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন

ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আলোচনার সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুহিনী বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুজ্জামান রুমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজু আহমদ রাজা, মিছবাহ আহমদ চৌধুরী, নজরুল ইসলাম মিফতার, জুবেদ আহমদ চৌধুরী শিপু, আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা, শিক্ষা কর্মকর্তা সফিক উদ্দিন, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিত, জেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিমু, ছাত্রলীগ নেতা রেজওয়ান আহমদ, ফাহিম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব জাতীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে কুচকাওয়াজ পরিদর্শন করেন। প্রধান অতিথি শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন।

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে পৃথক এক অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন করেছে। উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা তালুকদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শফিক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা ইউসুফ আলী। পবিত্র গীতা পাঠ করেন রেবতি রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত।
অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

প্রধানমন্ত্রী শপথবাক্য পাঠ অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন পেশার লোকের অংশগ্রহণ
(১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চ্যূয়ালি সারা দেশব্যাপী শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা বিভিন্ন জনগণ সম্পৃক্ত হয়। এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিসহ বিপুল সংখ্যক লোক জাতীয় পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সম্মিলিতভাবে শপথবাক্য পাঠ করেন।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন