editor

প্রকাশিত: 12:18 PM, December 17, 2021

জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজে মহান বিজয় দিবস উদযাপন

জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজে মহান বিজয় দিবস উদযাপন

জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষানুরাগী ও কমিউনিটি নেতা মোহাম্মদ মনির হোসাইন।

প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও উচ্চবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য আব্দুল আউয়াল টিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মুহাম্মদ আলী, রেজাউল করিম, শোয়েবুর রহমান, খায়রুল ইসলাম, নির্মল সরকার, বদরুল ইসলাম ও সমছু মিয়াসহ শিক্ষক-শিক্ষিকা এবং সকল শিক্ষার্থী।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মনির হোসাইন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া এই বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় না। একজন মুজিব ছিলেন বলেই আমরা এই ভূখন্ডটি নিজেদের করে পেয়েছি। তিনি আমাদের উপহার দিয়েছেন একটি লাল-সবুজের পতাকা, একটি স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর স্বপ্নগুলো পূরণে এবার তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে দিন-রাত কাজ করে যাচ্ছেন। হাসিনা সরকারের অধীনেই বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে সবেগে ছুটে চলেছে। একটি তলাবিহীন ঝুড়ি থেকে দেশটি আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশের সার্বিক উন্নতি দাবিয়ে রাখতে পারবে না কোনো কুচক্রি ও স্বাধীনতাবিরোধী মহল।

তিনি বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করতে হবে এবং এর অংশীদার হতে হবে।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সভা শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে