editor
প্রকাশিত: 6:45 PM, December 17, 2021

দেশের প্রতি ভালোবাসা মানব প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ : মুজতবা হাসান চৌধুরী নুমান
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান বলেন, মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগের অমর দৃষ্টান্ত রেখেছেন তাঁরা ছিলেন দেশপ্রেমে উদ্ভাসিত। দেশের প্রতি এই ভালোবাসা মানব প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, একটি সহজাত প্রক্রিয়া। মহানবী হযরত মুহাম্মদ (সা.) দেশপ্রেমের অনন্য নিদর্শন আমাদের কাছে রেখে গেছেন। ইসলামের দাওয়াত শুরুর পর যারা তাঁকে আল আমিন বলতো তারাও তাঁর বিরোধিতা শুরু করলো। এজন্য হিজরতের প্রয়োজন হলে মক্কা ত্যাগের সময় জন্মভূমির প্রতি মহানবী (সা.) যে ভালোবাসা দেখিয়েছেন তা দেশপ্রেমের সর্বকালীন অতুলনীয় একটি দৃষ্টান্ত। অন্যান্য নবী-রাসূল ও সাহাবায়ে কেরামও জন্মভূমির প্রতি মুহাব্বাত পোষণ করতেন। হাদীসে এসেছে যে, দেশের পাহারায় যারা নিয়োজিত থাকবে, আল্লাহ তাঁদেরকে নাজাত প্রদান করবেন। এজন্য যারা আত্মত্যাগের মাধ্যমে দেশের বিজয় ছিনিয়ে এনেছেন, আমাদের উচিত তাঁদের জন্য দুআ করা।
তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ঈমান রক্ষায়ও আমাদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। দেশের প্রতি মমত্ববোধ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ঈমানবিহীন দেশপ্রেমও মূল্যহীন। এ প্রসঙ্গে আল্লামা ফুলতলী ছাহেব (র.) এর একটি নির্দেশনা ছিলো ‘বাঁচাও ঈমান, বাঁচাও দেশ।’ এজন্য তালামীযে ইসলামিয়ার কর্মীদের দেশ রক্ষার পাশাপাশি ঈমান রক্ষায়ও সোচ্চার ভূমিকা রাখতে হবে।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর অভিজাত একটি রেস্তোরাঁয় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিয়ার হাসান ও সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ মুহিবুর রহমান ও কেন্দ্রীয় অফিস সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু।
শাখা সহ-সভাপতি আতিকুর রহমান সাকেরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শাবিপ্রবি শাখার সভাপতি মো. গাউছুল আলম ও সুনামগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ ছায়েম হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, প্রচার সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সহ-প্রচার সম্পাদক এইচ কে এম নোমান, অফিস সম্পাদক মাহবুবুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক গুলজার আহমদ, ১নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি আবুল আহসান মো. ইয়াসিন, ৭নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম মুন্না, সহ-সভাপতি জুবায়ের আহমদ, ৯নং ওয়ার্ড সভাপতি শাহরিয়ার আহমদ শামীম, ১০নং ওয়ার্ড সভাপতি ফেরদৌস আলম জাহান, ২১নং ওয়ার্ড সভাপতি আব্দুল মুনতাসির খান, সাধারণ সম্পাদক মাহদী বিন আব্দুল আজিজ, ২৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুল হাসান, ২৬নং ওয়ার্ড সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আশফাক আহমদ খান প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।