editor
প্রকাশিত: 10:15 PM, December 17, 2021

সিলেটে আসছেন বিএনপির চার শীর্ষ নেতা : সমাবেশ সফলের আহবান
নিজস্ব প্রতিবেদক
আগামীকাল শনিবার সিলেট সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার শীর্ষ নেতা। তারা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন।
শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দীন নসু।
বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী এবং সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের নেতৃত্বে সম্মুখযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে মুক্ত হয় সিলেট অঞ্চল।
এ উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপি গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় সিলেট মুক্ত দিবস উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় উদযাপন কমিটির আহবায়ক মেয়র আরিফুল হক চৌধুরী।
সমাবেশ সঞ্চালনা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় উদযাপন কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হোসেন জীবন। সমাবেশে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান ও গণসঙ্গীত পরিবেশন করা হবে।
সিলেট মহানগর বিএনপি :
সমাবেশকে সফল ও সার্থক করে তুলতে সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের শনিবার ১৮ই ডিসেম্বর দুপুর ২ ঘটিকার সময় সিলেট নগরীর রেজিষ্ট্রারী মাঠে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইযুম জালালী পংকী এবং সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
সিলেট জেলা বিএনপি :
১৮ ডিসেম্বর শনিবার ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে সিলেট বিভাগ বিএনপি আয়োজিত স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান সফলের আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মুক্ত দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান শনিবার বেলা ২টায় বিএনপির উদ্যোগে ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠে অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। যথা সময়ে উপস্থিত হয়ে উক্ত কর্মসূচীকে সফল করার জন্য জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন