editor

প্রকাশিত: 10:20 PM, December 17, 2021

‘রেজিষ্টারী মাঠে শনিবারের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে জনসমূদ্রে পরিণত করতে হবে’

‘রেজিষ্টারী মাঠে শনিবারের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে জনসমূদ্রে পরিণত করতে হবে’

সিলেটে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফলের লক্ষে মতবিনিময় সভা

সিলেটে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফলের লক্ষে মতবিনিময় সভা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও সিলেট বিভাগ স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট শুধু দেশের আধ্যাত্মিক রাজধানীই নয়, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অসংখ্য স্মৃতিবিজড়িত পূণ্যভূমি হচ্ছে সিলেট। মুক্তিযোদ্ধাদের দল হচ্ছে বিএনপি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বাধীন জেড ফোর্সের রক্তক্ষয়ী যুদ্ধে সিলেট মুক্ত হয়েছিল। স্বাধীনতার ৫০ বছর পর সিলেটে বিএনপির উদ্যোগে এমন উদযাপন একটি মাইলফলক হয়ে থাকবে। শনিবার রেজিষ্ঠারী মাঠের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফলের মাধ্যমে প্রমান করতে হবে সিলেট বিএনপির শক্তিশালী ঘাটি।

তিনি শুক্রবার রাতে সিলেট মুক্ত দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত রেজিষ্ঠারী মাঠের অনুষ্ঠান সফলের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্ত বাসভবনে অনুষ্ঠিত সভায় বিএনপির সিলেট বিভাগীয়, বিভিন্ন জেলা ও সিলেট মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবনের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় রেজিষ্ঠারী মাঠের অনুষ্ঠান সফলের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অনুষ্ঠান সফলে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মহানগর যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনসার উদ্দিন, মহানগর বিএনপির সদস্য আব্দুর রহিম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও মহানগর সাধারণ সম্পাদক লিটন আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন