editor
প্রকাশিত: 10:23 PM, December 17, 2021

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো সিলেট জেলা যুবলীগ
মহান বিজয় দিবসকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে যুদ্ধাহত চারজন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ঐতিহাসিক ক্বীন ব্রীজের পাশে এ সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও ছিন্নমূল ৩ শতাধিক মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ২ শতাধীক শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অতিথিরা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বিএনপি জোট সরকারের আমলে জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের অবজ্ঞা করা হয়েছিলো, অবহেলা করা হয়েছে। তাদের সামান্যতম সম্মানটুকুও দেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির এ বীর সন্তানদের ন্যায্য সম্মান ও মর্যাদা দিয়েছেন। তাদের সম্মানীও বাড়িছেন।
সংবর্ধিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বলেন, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এসে যুবলীগের উদ্যোগে এমন সংবর্ধনা প্রাপ্তি বিরাট অর্জনের এবং সাফল্যর আবেগ তাড়িত কন্ঠে তিনি বলেন, ‘আজকের এই আনন্দ আমার চোখে জল এনে দিলো’। বিশেষ করে আমার দেশ প্রেমের দায়বোধ আরো শাণিয়ে দিলো সিলেট জেলা যুবলীগ। যুবলীগের এই উদ্যোগ দেশের অপরাপর রাজনৈতিক যুব সংগঠনগুলো অনুসরন করা উচিত।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।
সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, আনোয়ার হোসেন, নাথুরাম বণিক, বশির আহমদ,আতিক আহমদ চৌধুরী। অনুষ্টান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মধ্যে বিজয় উৎসব পাল করে জেলা যুবলীগের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন