editor
প্রকাশিত: 11:15 PM, December 17, 2021

কমবে তাপমাত্রা, সঙ্গে শৈত্যপ্রবাহ
ডেস্ক রিপোর্ট
আগামী সোমবার রাত থেকে উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এ সময়ে সারাদেশের তাপমাত্রাই কমবে। চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘আগামী সোমবার থেকে উত্তরাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ডিসেম্বরের শেষ নাগাদ ও জানুয়ারির শুরুতে স্বাভাবিকভাবেই দেশে তাপমাত্রা আরো কমবে।’
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি, দিনাজপুরে ১০ দশমিক ১ ডিগ্রি, নওগার বদলগাছিতে ১০ দশমিক ৮ ডিগ্রি, চুয়াডাঙ্গা ও রাজশাহীতে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে দেশের কয়েকটি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে রয়েছে। কিন্তু ওই এলাকায়ই আবার দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এমনকি আশেপাশের এলাকায়ও আবার তাপমাত্রা বেশি। সাধারণত কয়েকটি জেলা মিলে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুই-একদিন অব্যহত থাকলে সেটা মৃদু শৈত্যপ্রবাহ। তবে এখন কিছু এলাকায় তাপমাত্রা কমলেও সেটা বিক্ষিপ্ত চিত্র বলা যায়।
শুক্রবার সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরো কমতে পারে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে