editor

প্রকাশিত: 10:17 AM, October 15, 2020

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন কিরগিজ প্রেসিডেন্ট

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন কিরগিজ প্রেসিডেন্ট
 আন্তর্জাতিক ডেস্ক:

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন মধ্য এশিয়ার দেশ কিরগজিস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জেনবেকোভ। বিতর্কিত নির্বাচনের পর টানা দশদিন ধরে দেশটির মানুষ ও বিরোধীদল তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ করার পর অবশেষে আজ বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির পার্লামেন্ট মনোনীত নতুন প্রধানমন্ত্রী সাদির জাপারভকে মেনে নিতে অস্বীকৃতি জানানোর একদিন পর তিনি ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে কোনো ধরনের সংঘর্ষ হোক এটা তিনি চান না। আর তাই ক্ষমতা থেকে সরে যাওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চলতি মাসের শুরুতে (গত ৪ অক্টোবর) দেশটির সংসদ নির্বাচন হয়। এরপর নির্বাচনে ব্যাপক জালিয়াতির প্রতিবাদে ৫ অক্টোবর রাজধানী বিশকেকে শুরু হয় বিক্ষোভ। পরে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবন ভাঙচুর ছাড়াও বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগ করেন।

দুর্নীতির দায়ে রাজধানী বিশকেকে বন্দি বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে মুক্ত করেন বিক্ষোভকারীরা। এ ছাড়া প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকোভের কার্যালয়ে ঢুকে কাগজপত্র জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেন। ওই সময় ভবনের কিছু অংশে আগুন জ্বলতেও দেখা যায়।

চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনের ফল ঘোষণার পরপরই ভোটে জালিয়াতি হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। এ ছাড়া ভোটে জালিয়াতির অভিযোগকে ‘বিশ্বাসযোগ্য’ অভিহিত করে ‘গভীর উদ্বেগ’ জানিয়েছিলেন নির্বাচনে বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও।

কিরগিজস্তানের পার্লামেন্ট সুপ্রিম কাউন্সিলের মোট আসন সংখ্যা ১২০টি। দেশটির আইন অনুযায়ী, নির্বাচনে প্রাপ্ত ভোট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন বন্টন করা হয়। তবে পার্লামেন্টে কোনও দলকে আসন পেতে হলে অবশ্যনই সেই দলকে ন্যূনতম সাত শতাংশ ভোট পেতে হবে।

এবারের সংসদ নির্বাচনে দেশটির ১৬টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র চারটি আইন অনুযায়ী নির্দিষ্টসংখ্যক ভোট পেয়ে পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়েছে। এই চারটি দলের মধ্যে অন্তত তিনটির সঙ্গে রুশপন্থী প্রেসিডেন্ট সুরনবাই জেনবেকোভের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এর মধ্যে দুটি দল ২৫ শতাংশ করে ভোট পেয়েছে।

এমতাবস্থায় কিরগিজস্তানের বিরোধী দলগুলো ভোটের ফলাফল প্রত্যাখানের ঘোষণা দিয়ে ফলাফল বাতিল করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায়। শনিবার পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী হিসেবে জাপারভের নাম ঘোষণা করলেও মঙ্গলবার প্রেসিডেন্ট জিনবেকভ ওই মনোনয়নে অনুমোদন দিতে অস্বীকৃতি জানান।

এসএ/এমকেএইচ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে