editor

প্রকাশিত: 11:37 PM, December 17, 2021

নতুন নিয়মে ইমিগ্রেশনে ভোগান্তিতে বাংলাদেশিরা

নতুন নিয়মে ইমিগ্রেশনে ভোগান্তিতে বাংলাদেশিরা

নতুন নিয়মে ইমিগ্রেশনে ভোগান্তিতে বাংলাদেশিরা

আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারত ভ্রমণে নতুন নিয়মের ‘গ্যাঁড়াকলে’ বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা।

আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষের জারিকৃত নির্দেশনায়, আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে এখন প্রতিদিন ৫০ থেকে ১০০ জন বাংলাদেশি ভিসাধারীর বেশি ভারতে প্রবেশ না করার নিষেধাজ্ঞা দিয়েছে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

কারণ অনুসন্ধানে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশনে প্রচুর জনবল সংকট, সার্ভার ও টেকনিক্যাল সমস্যা। বাংলাদেশি যাত্রীদের অভিযোগ, আগরতলা ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট এন্ট্রি করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। আগরতলা ইমিগ্রেশনে পাসপোর্ট এন্ট্রি করতে দীর্ঘ সময় লাগায় যাত্রীরা আগরতলা বিমানবন্দর থেকে ফ্লাইট মিস করতে হচ্ছে। এতে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের।

ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তাদের ইমিগ্রেশনে সার্ভার আপডেট করা হচ্ছে। সার্ভার সমস্যা ছাড়াও জনবল ও টেকনিক্যাল সমস্যা রয়েছে তাদের। এজন্য একজন পাসপোর্টধারীর এন্ট্রি কালেক্ট করতে সময়ক্ষেপণ করতে হয়। কিন্তু যাত্রীদের এত সময় ধরে ডেস্কে সময়ক্ষেপণের কারণে নির্দিষ্ট সময়ে ফ্লাইট ধরতে পারছে না। আবার কাস্টমস ও বিএসএফের তল্লাশিতেও চরমভাবে হয়রানির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা জানান, ত্রিপুরা রাজ্যে থাকা তাদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, আবার ভারতে চিকিৎসা পরিষেবা নিতে ভারত গমন করতে হয় বাংলাদেশিদের। এতে মেডিকেল ও ব্যবসায়ীরা পড়েছেন মারাত্মক বিপাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরপূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেন। তাই যাত্রীদের কথা মাথায় রেখে ভারত সরকার আখাউড়া সীমান্তের চেকপোস্টকে আইসিপিতে উন্নীত করে। সুসংহত স্থলবন্দরে একই ছাদের তলায় রয়েছে বাংলাদেশ যাতায়াতকারী ও বাংলাদেশ থেকে আগত যাত্রীদের ইমিগ্রেশনের ব্যবস্থা, বিদেশ থেকে আগত যাত্রীদের সঙ্গে নিয়ে আসা ডলার এক্সচেঞ্জ করে ভারতীয় রুপি নেওয়ার জন্য ব্যাংকের শাখা।

কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পার হতেই আগরতলা ইমিগ্রেশনে বিএসএফ জওয়ান ও ইমিগ্রেশনে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের অপেশাদার আচরণ ও বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। এমনকি ইমিগ্রেশনে কর্মরতরা বাংলাদেশিদের বলে উঠেন- দুই দিন হয়নি দেশ স্বাধীন করে দিয়েছি, বেশি কথা বলবে না বলে হুমকিরও অভিযোগ রয়েছে।

যাত্রীরা বলছেন, আগরতলায় অধিকাংশ মানুষ যাতায়াত করেন নাড়ির টানে। তাছাড়া আখাউড়া-আগরতলা হয়ে ভারতে চিকিৎসা করাতেও প্রচুর বাংলাদেশি মেডিকেল ভিসায় ভারত গমন করেন। কিন্তু কাস্টমস ও ইমিগ্রেশনে যে হয়রানি ও ভোগান্তি হয় তাতে দিনে দিনে এ পথে ভারত গমনে উৎসাহ হারাবে বাংলাদেশিরা। তাছাড়াও ঢাকা এবং চট্টগ্রামের খুব কাছাকাছি হওয়ায় দিনে গিয়ে দিনে ফিরে আসা যায় আগরতলা থেকে। তাই ভোগান্তি এখানে কোনোভাবেই কাম্য নয়।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ বলেন, আগরতলা ইমিগ্রেশন থেকে একটি নির্দেশনা আসে, প্রতিদিন ৫০ থেকে ১০০ জনের বেশি বাংলাদেশি পাসপোর্টধারীকে ভারত না পাঠানোর জন্যে। তবে ভারত এমন নিষেধাজ্ঞা জারি করলেও ৭২ ঘণ্টার পরীক্ষা করা করোনার নেগেটিভ সনদ নিয়ে আড়াই শতাধিক বাংলাদেশি ভারত গমন করছে প্রতিদিন। তাছাড়া ভারত এ পর্যন্ত কাউকে ফেরতও পাঠায়নি। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে গড়ে প্রতিদিন ৪০০ থেকে সাড়ে ৪৫০ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন