editor
প্রকাশিত: 1:39 PM, December 18, 2021
আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে আবারও বন্দুকহামলা হতে পারে, এমন একটি খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া সাইট টিকটকে। এর জেরে শুক্রবার ক্লাস বাতিল করে দেয় অনেক স্কুল। বাড়ানো হয় নিরাপত্তা। ঘটনা জানতে নড়েচড়ে বসে এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটির মতো সংস্থাগুলো। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য হামলার খবরটি গুজব ছিল। এমন কোনো হুমকি আপাতত নেই।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন প্যাসকি এক টুইটে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া স্কুলে সহিংসতার হুমকির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউজ এবং কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনী। আমরা জানি, সারা দেশে অনেক স্কুল আজ বন্ধ হয়ে যাচ্ছে এবং কিছু অভিভাবক সন্তানদের বাড়িতে রাখছেন।
এফবিআই জানিয়েছে, তারা সম্ভাব্য হুমকিগুলো খতিয়ে দেখছে। আর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) পক্ষ থেকে বলা হয়েছে, ১৭ ডিসেম্বর স্কুলগুলোতে হামলা হতে পারে এমন খবর ছড়ানোর বিষয়ে তারা অবগত। তবে এখন পর্যন্ত সতর্কতা জারির মতো সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য কোনো তথ্য তাদের কাছে নেই।
টিকটকও জানিয়েছে, বেশ কিছু ভিডিওতে স্কুলে সম্ভাব্য হামলা নিয়ে আলোচনার খবরের বিষয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে। তবে এখন পর্যন্ত তেমন ‘কিছুই পাওয়া যায়নি’।
প্রতিষ্ঠানটি বলেছে, স্থানীয় প্রশাসন, এফবিআই এবং ডিএইচএস নিশ্চিত করেছে, কোনো হুমকি নেই। এ কারণে আমাদের ‘ভুল তথ্য নীতি’ লঙ্ঘন করে এমন সতর্কতাগুলো সরাতে শুরু করেছি। তবে যদি আমাদের প্লাটফর্মে সহিংসতার যেকোনো প্রচারণা পাই, আমরা তা মুছে ফেলব এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবো।
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকহামলার ঘটনা নতুন নয়। মাত্র সপ্তাহ তিনেক আগেই মিশিগানের একটি হাইস্কুলে বন্দুকের গুলিতে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বন্দুক সহিংসতাবিরোধী অলাভজনক সংস্থা এভরিটাউন ফর গান সেফটির তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৪৯টি স্কুলে গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৯৪ জন।
ডিএসএস / ১৮ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন