editor
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আগামী ২০ অক্টোবরের মধ্যে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে পরীক্ষা ফিসহ বেতন পরিশোধের নোটিশ প্রত্যাহারের দাবিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। শিক্ষা সচিব, ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং মনিপুর উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষকে বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জে আর খান রবিন এ নোটিশ দিয়েছেন। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বেতন পরিশোধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের দেওয়া নোটিশ অনুযায়ী আগামী ২৮ অক্টোবর থেকে অনলাইন হোম টেস্ট-২/অনলাইন মডেল টেস্ট-১ অনুষ্ঠিত হবে। এ জন্য ২০ অক্টোবরের মধ্যে পরীক্ষার ফিসহ যাবতীয় পাওনা পরিশোধ করে বেতন কাউন্টার থেকে সংশ্লিষ্ট অভিভাবকদের প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
গত ১১ অক্টোবর দেওয়া নোটিশ অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শুধুই এই নোটিশ দিয়ে থেমে থাকেনি মনিপুর স্কুল কর্তৃপক্ষ। প্রত্যেক অভিভাবককে মোবাইলে ফোন করা হচ্ছে বেতন পরিশোধের জন্য। স্কুল বন্ধ থাকার পরও এরইমধ্যে যেসব অভিভাবক বেতন পরিশোধ করেছেন তাদের কাছ থেকে মাসিক পানি, বিদ্যুৎ ও আইটি বিল রাখা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বৈশ্বিক মহামারী করোনা একটি বিরাট সমস্যা এবং আমাদের প্রিয় মাতৃভূমিও এমন ভয়াবহ ভাইরাস থেকে মুক্ত নয়। ফলে দেশের প্রায় সকল মানুষ আর্থিকসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা কমিয়ে দিয়েছে। কর্মী ছাটাই করেছে। এমন পরিস্থিতিতে নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জীবিকা নির্বাহ করাটা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় সরকার বিভিন্ন সেক্টরে প্রণোদনা দিচ্ছে। সরকার শিক্ষার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যেই মনিপুর উচ্চ বিদ্যালয় বেতন-ভাতা পরিশোধের যে নোটিশ নিয়েছে তা অমানবিক ও অত্যন্ত দুঃখজনক এবং বেআইনীও বটে।
5 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
5 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
1 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
8 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
4 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
1 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা