editor
প্রকাশিত: 11:22 AM, December 20, 2021
আন্তর্জাতিক ডেস্ক :: বিয়ের আসরেই বরকে গণধোলাই দিয়েছেন কনেপক্ষের লোকজন। ওই যুবক বিয়েতে যৌতুক চাওয়ায় তাকে গণধোলাই দেয়া হয় বলে ভারতীয় গণমাধ্যম ডেইলি নিউজ শনিবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার সাহিবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। ওই হবু বরকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে বিয়ের অনুষ্ঠান চলাকালে ওই ভিডিও ধারণ করা হয়।
ভিডিওতে দেখা গেছে, শেরওয়ানি পরা এক ব্যক্তিতে কয়েকজন ঘিরে রেখেছে। এর পর ওই ব্যক্তিতে মারধর করতে দেখা গেছে। তবে কিছুক্ষণ পর এক নারী এসে শেরওয়ানি পরা ওই ব্যক্তিতে উদ্ধার করে নিয়ে যান। কমিউনিটি সেন্টারের কর্মী ও বিয়েতে আসা অতিথিরা ওই ঘটনার ভিডিও ধারণ করেছেন।
জানা যায়, যৌতুক চাওয়ায় হবু বরকে মারধর করেছে কনেপক্ষের লোকজন। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগও করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বরের বাবা কনেপক্ষের কাছে ১০ লাখ রুপি যৌতুক দাবি করেন। দাবি না মেটালে বিয়ে ভেঙে দেওয়ার হুমকিও দেন তিনি। কনের পরিবার এরই মধ্যে তিন লাখ রুপি নগদ ও এক লাখ রুপির একটি হীরার আংটি দিয়েছে হবু বরকে। কিন্তু এর পরও বরপক্ষ সন্তুষ্ট হননি। এ নিয়ে অনেক বোঝানোর পরও বরের পরিবার রাজি হয়নি। তাই ক্ষেপে গিয়ে কনেপক্ষের লোকজন হবু বরকে মারধর শুরু করে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
ডিএসএস / ২০ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন