editor
প্রকাশিত: 7:07 PM, December 20, 2021

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা গত ১৫ ডিসেম্বর বুধবার নগরীর দক্ষিণ সুরমার মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ সভাপতি সাহাদ উদ্দিন দুলাল, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল খালিক, সাহিত্য ও সাস্কৃতিক সম্পাদক শিপন আহমদ, নির্বাহী সদস্য চঞ্চল মাহমুদ ফুলর, মনছুর আলী মাছুম, খায়রুল আমীন রাফসান প্রমুখ।
সভায় ২০২২ সালের ৮ জানুয়ারি শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২০২২-২৩ সেশনের নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং নির্বাচন প্রক্রিয়ার জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হচ্ছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক কবির আহমদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ তাজ উদ্দিন ও প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য মোঃ মঈন উদ্দিন।
সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচনে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দকে যথাসময় উপস্থিত থাকার জন্য দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে