editor

প্রকাশিত: 7:16 PM, December 20, 2021

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিজয় র‌্যালী

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিজয় র‌্যালী

গণতন্ত্র পুণরুদ্ধারের শপথ নিয়ে মাঠে ময়দানে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানিয়েছেন যুবদল নেতৃবৃন্দ। সোমবার (২০ ডিসেম্বর) বিশাল বিজয় র‌্যালী পরবর্তী বিক্ষোভ সমাবেশে এ আহবান জানান তারা। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে দীর্ঘ ৯ মসের যুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশীরা বিজয় ছিনিয়ে এনেছে। বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। কিন্তু ভোটারবিহীন শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। আজ মানুষের ভোটের অধিকার নেই, নেই কোন স্বাধীনতা ও মানবাধিকার। মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে তাবেদার ও স্বৈরাচার হাসিনা সরকার তার প্রভুদের সন্তুষ্টি অর্জনে ব্যস্ত। তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সু-চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে না পাঠিয়ে ধুকে ধুকে মারছে। বক্তারা অবিলম্বে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জোর দাবি জানান। বক্তারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ত্বরান্তিত করতে নেতাকর্মী ও দেশবাসীকে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান।
সোমবার বেলা ২টায় সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠ থেকে এ বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালীটি মহানগরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
র‌্যালী পরবর্তী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের বিক্ষোভ সমাবেশে সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আনছার উদ্দিন।
মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ এর যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা যুবদলের সদস্য আক্তার আহমদ, মহানগর আহবায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, মহানগর সদস্য সাহিবুর রহমান সুজান, জেলা যুবদলের সদস্য এডভোকেট সাঈদ আহমদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সাহেদ আহমদ চমন, মঈনুল ইসলাম মঞ্জুর, কবির উদ্দিন, মহানগর সদস্য সুহেল মাহমুদ, উমেদুর রহমান উমেদ, জেলা সদস্য লিটন আহমদ, কয়েছ আহমদ, মহানগর সদস্য এমদাদুল হক স্বপন, জেলা সদস্য জুনেদ আহমদ, জি এম বাপ্পি, মহানগর সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা সদস্য রায়হান আহমদ, মহানগর সদস্য মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জেলা সদস্য আলী আহমদ আলম, মহানগর সদস্য জামিল আহমদ, জেলা সদস্য মকসুদুল করিম নুহেল, মহানগর সদস্য মির্জা স¤্রাট, মহানগর সদস্য উসমান গনী, জেলা সদস্য মতিউর রহমান আফজল, মাশুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, মহানগর সদস্য নাছির উদ্দিন রহিম, ইছহাক আহমদ প্রমুখ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিলেটের ১৩টি উপজেলা ও ৫টি পৌর শহরের নেতৃবৃন্দ এবং সিলেট মহানগরীর ২৭টি ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মী। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন