editor
প্রকাশিত: 8:40 PM, December 20, 2021

দুই কর্মকর্তাকে সরিয়ে দায় সারছে সিসিক
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) জন্ম-মৃত্যু সনদ বিতরণ শাখায় ভয়াবহ অনিয়ম ও জনভোগান্তি নিয়ে সরেজমিন প্রতিবেদন প্রকাশের পর শাখার দুই কর্মকর্তাকে সরিয়ে দায় সারছে প্রতিষ্ঠানটি।
অনিয়মের সঙ্গে জড়িত বাকি তিনজনকে আগামী একমাসের মধ্যে সরানো হবে বলে জানিয়েছে সিসিক। তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
১৭ ডিসেম্বর আমাদের পোর্টালে ‘জন্ম-মৃত্যু সনদ প্রদানে অনিয়ম-ভোগান্তি; টাকা ছাড়া সচল হয় না সিসিকের সার্ভার’ শিরোনামে সরজমিন প্রতিবেদন প্রকাশ হয়।
প্রতিবেদন প্রকাশের পর সোমবার বিকেলে এসব কথা বলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও নিবন্ধক ডা. জাহিদুল ইসলাম। তিনি জানান, প্রতিবেদন প্রকাশের তামান্না বেগম ও আমির আলীকে সরিয়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনকে আগামী একমাসের মধ্যে সরিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, প্রতিবেদন প্রকাশ হলেও কেউ সুনির্দিষ্ট অভিযোগ না করায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করা সম্ভব নয়। তাছাড়া এদের কাছে অনেক ফাইল রয়েছে, এগুলোর কাজ না শেষ হলে তাদেরকে সরানো যাবে না। তবে আর যাতে অনিয়ম ও জন ভোগান্তি না হয় সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অথচ, প্রতিবেদন প্রকাশের জন্য ডা. জাহিদের বক্তব্য জানতে চাইলে বুধবার তিনি যুগান্তরকে জানিয়েছিলেন, নাসিম ও তামান্না টাকা নেওয়ার বিষয়টি তার কাছে স্বীকার করেছে। রোববার থেকে নাসিম ছাড়া বাকি সবাইকে সরিয়ে ফেলবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সর্বোচ্চ ৭-১৫ দিনের মধ্যে এই শাখায় আমূল পরিবর্তন করব।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন