editor
প্রকাশিত: 9:19 PM, December 20, 2021

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
ডিএসএস ডেস্ক :: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মিনিকেট আর নাজিরশাইল বলতে কোনো ধান নেই। অন্য জাতের ধানকে এসব ধানের চাল বলে বিক্রি করা হচ্ছে। এগুলো সবই ব্যবসায়ীদের দেওয়া নাম।
সোমবার দুপুরে সচিবালয়ে ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াড উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, যে সরু চাল খাওয়া হচ্ছে, সেটা হলো জিরাশাইল, শম্পা কাটারি এ দুই ধানটাই বেশি। এ ধানকেই মিনিকেট বলে চালানো হচ্ছে। আবার ২৮-কেও মিনিকেট বলে চালায়, ২৯-কেও মিনিকেট বলে চালায়, আর আমরাও (জনগণ) মিনিকেটই খুঁজি। এছাড়া নাজিরশাইল বলেও কোনো ধান নেই।
এ জন্য সবাইকে সাদা স্বচ্ছ চালের পরিবর্তে লাল চাল খাওয়ার জন্য আহ্বান জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যে ভেজালের জন্য শুধু সরকারকে দোষারোপ করলে হবে না। এ জন্য সচেতন হতে হবে। বিভাগ থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যন্ত ভেজালকে আমাদের না বলতে হবে।
সংবাদ সম্মেলনে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, বাজারে ২৯ ও ২৮ জাতের ধানকে মিনিকেট বলা হচ্ছে। এ বিষয়ে একটি গবেষণা করা হয়েছে। গবেষণার ফলাফল আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি। কৃষি মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছি।
গবেষণায় কী পেলেন জানতে চাইলে সচিব নাজমানারা খানুম বলেন, ওখানে আমরা এটাই পেলাম, ধান যেটাই উৎপাদন করা হোক না কেন নাম মিনিকেট, এটা তাদের ব্র্যান্ড নাম। আমরা এখন চেষ্টা করবো ব্র্যান্ডিং আপনি যে নামেই করেন না কেন আপনাকে মূল ধানের সোর্স লিখে বিক্রি করতে হবে। আমরা সে কাজটাই করছি।
ডিএসএস / ২০ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন