editor
প্রকাশিত: 11:03 PM, December 20, 2021

পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ সিলেট আয়োজিত পাইওনিয়ার ট্যালেন্ট হান্টার-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
(২০ ডিসেম্বর) সোমবার রাতে পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ শাহী ঈদগাহ ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বাঙ্গালী জাতির বীরত্ব গাঁথা সেই মুক্তিযোদ্ধের স্মৃতি কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্ম জানতে পারবে।
পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান ইসতাইন আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ এর পরিচালক নুরজ্জামান খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড.এনামুল হক সরদার, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক সালেহ আহমদ চৌধুরী, সমাজসেবী আব্দুল আহাদ, সিলেট ভিউ, ভয়েস ওফ সিলেট ও সিল টিভি এর সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আব্দুল করিম জিসান এবং পবিত্র গীতা পাঠ করেন পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষিকা বৃষ্টি রানী পাল।
স্বাগত বক্তব্য রাখেন পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের কো-অর্ডিনেটর জিনাথ ফেরদৌসি এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ আলী মহসিন।
পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ সিলেট এর পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন স্কুলের পরিচালকবৃন্দ। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও যে সকল শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেছেন তাদের প্রত্যেককে একটি করে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠান চলাকালিন সময়ে রেড ক্রসিং এর পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপ্স ক্যাম্পেইন এর ব্যবস্থা করা হয়। পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, শিক্ষিকাবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে