editor

প্রকাশিত: 11:21 PM, December 20, 2021

বীর মুক্তিযোদ্ধা সমাবেশ : আয়োজন যাদের নিয়ে তারাই উপেক্ষিত !

বীর মুক্তিযোদ্ধা সমাবেশ : আয়োজন যাদের নিয়ে তারাই উপেক্ষিত !

বীর মুক্তিযোদ্ধা সমাবেশ : আয়োজন যাদের নিয়ে তারাই উপেক্ষিত !

নিজস্ব প্রতিবেদক
মঞ্চের সামনের সারিগুলোতে অতিথি। এরপর রাজনৈতিক নেতাদের জন্য সফেদ কাপড়ে সাজিয়ে রাখা রাজকীয় চেয়ার।

আর পেছনে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসতে দেওয়া হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের।

সোমবার (২০ ডিসেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন আয়োজিন অনুষ্ঠানে এমন দৃশ্যের অবতারণা ঘটে।

যাদের জন্য আয়োজন, সেই বীরদের পেছনে রেখে সিলেটে অনুষ্ঠিত হলো বীর মুক্তিযোদ্ধা সমাবেশ। বিষয়টি বীর মুক্তিযোদ্ধাদের অনেককে ব্যথিত করেছে। উপস্থিত লোকজনও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

সমাবেশস্থলে আসা বীর মুক্তিযোদ্ধাদের অনেকে এমন অবস্থা দেখে ক্ষোভ নিয়ে উপহার পাওয়া একটিমাত্র চাদর হাতে অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান। অথচ সিলেট জেলা প্রশাসনের চিঠিটাই ছিল জাতির জনক ও বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে। ‘সুবর্ণ জয়ের নিশান ওড়ে’, বিজয় পথে পথে। এমন স্লোগানে সিলেট জেলা প্রশাসনের ছাপানো চিঠি। কিন্তু সেই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা ছিলেন উপেক্ষিত।

এ নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠেছে। তাৎক্ষণিকভাবে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিষয়টি ছড়িয়ে পড়ে। সেখানে সমালোচনার ঝড় ওঠে।

সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক সভাপতি ভবতোষ বর্মণ বলেন, ‘প্রধানমন্ত্রী যে জিনিস চান। অনেকে তা বুঝতে পারেন না। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করা মানে বঙ্গবন্ধুকে সম্মান করা। মূলত ২৩ বছর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল। তাই মানসিকতার পরিবর্তন আসতে সময় প্রয়োজন। তবে, আজকের অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক তার চেয়ার আমাকে ছেড়ে দিয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বৈষম্য করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য অনুষ্ঠান। অথচ তাদের পেছনে বসতে দেওয়া হয়েছে। জাতীয়ভাবে বৈষম্য চলছে। এটা প্রতিহত করা প্রয়োজন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসার ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, এই দেশে এমন একটা সময় গেছে বীর মুক্তিযোদ্ধারা যথাযথ সম্মান পাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সেই সম্মান দিয়েছেন। যার ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই।

তিনি প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা মনে রাখবেন। অনেক বীর মুক্তিযোদ্ধারা আপনার আমার মতো শিক্ষিত না। যুদ্ধকালীন অনেক কম শিক্ষিত এবং অশিক্ষিত লোকজন দেশের জন্য অস্ত্রহাতে যুদ্ধ করেছেন। তাদের জন্যই আজ আমরা স্বাধীন দেশে এই চেয়ারে বসতে পেরেছি। সুতরাং বীর মুক্তিযোদ্ধারা যদি কখনো যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য যান, আপনারা প্রাণ খুলে তাদের সহযোগিতা করবেন। মনে রাখবেন, এই দেশ বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে