editor

প্রকাশিত: 11:15 AM, December 21, 2021

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে প্রাণহানি বেড়ে ৩৭৫

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে প্রাণহানি বেড়ে ৩৭৫

আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় রাইয়ের আঘাতে এখন পর্যন্ত ৩৭৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির স্থানীয় পুলিশের তথ্য অনুসারে, ঘূর্ণিঝড়ে অন্তত ৫০০ জন আহত হয়েছেন। নিখোঁজ ৫৬ জন। ঘূর্ণিঝড়ের কারণে প্রায় চার লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন। গত বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় রাই আঘাত হানে। ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।

উদ্ধারকারীরা বলছেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপদ্রুত এলাকা একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড়ে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই পরিমাপ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ, বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দেশটিতে ঘূর্ণিঝড়ের পর এখন ভূমিধস ও বন্যার আশঙ্কা করা হচ্ছে। এতে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

ফিলিপাইন রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন বিবিসিকে বলেন, অনেক এলাকায় বিদ্যুৎ নেই। যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন। পানির সংকট প্রকট। বাড়িঘর, হাসপাতাল, স্কুল ও কমিউনিটি বাড়িগুলো ঘূর্ণিঝড়ের আঘাতে টুকরো টুকরো হয়ে গেছে। রিচার্ড গর্ডন বিবিসিকে বলেন, এমন কিছু এলাকা আছে, যেগুলো দেখে মনে হয়, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়ানক বোমা হামলা হয়েছে।

ঘূর্ণিঝড়ে অসংখ্য বাড়ির চালা উড়ে গেছে। গাছ উপড়ে পড়েছে। কংক্রিটের তৈরি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। কাঠের ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘমেয়াদি ত্রাণ প্রচেষ্টায় অর্থায়নের জন্য ২২ মিলিয়ন মার্কিন ডলার চেয়ে জরুরি আবেদন জানানো শুরু করেছে।

রিচার্ড গর্ডন বলেন, ঘূর্ণিঝড়ে যাঁরা সবকিছু হারিয়েছেন, তাঁদের জরুরি সাহায্য দিচ্ছেন ঘটনাস্থলে থাকা স্বেচ্ছাসেবকেরা। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের হাজারো কর্মী মোতায়েন করা হয়েছে। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এলাকায় খাদ্য, পানি, চিকিৎসাসামগ্রীসহ কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনীর জাহাজ পাঠানো হয়েছে। তারা সহায়তা কার্যক্রম চালাচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোয় ফিলিপাইনে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে রাইকে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে অভিহিত করা হচ্ছে। রাইয়ের ভয়াবহতা ২০১৩ সালে দেশটিতে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ানের কথা মনে করিয়ে দিচ্ছে। হাইয়ানকে ফিলিপাইনে এযাবৎকালে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ও প্রাণঘাতী ঘূর্ণিঝড় বলা হয়। এ ঘূর্ণিঝড়ে ৭ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত বা নিখোঁজ হন। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি ফিলিপাইন। দেশটিতে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে।

ডিএসএস / ২১ ডিসেম্বর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন