editor
প্রকাশিত: 11:22 AM, December 21, 2021
আন্তর্জাতিক ডেস্ক :: চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বামপন্থী প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক। রোববার ভোট গণনা শেষে তাকে চিলির নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচনে তিনি দেশটির কট্টর ডানপন্থী রক্ষণশীল আইনপ্রনেতা জোসে অ্যান্তোনিও কাস্তকে পরাজিত করেন। আগামী মার্চ মাসে চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন গ্যাব্রিয়েল বোরিক।
প্রাথমিক ফলাফলে দেখা গেছে গ্যাব্রিয়েল বোরিক প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে জোসে অ্যান্তোনিও কাস্ট পেয়েছেন ৪৫ শতাংশ ভোট।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গ্যাব্রিয়েল বোরিকের বয়স বর্তমানে ৩৫ বছর। নির্বাচনে জয়ের ফলে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধানদের একজন হবেন। এছাড়া গ্যাব্রিয়েল বোরিক দক্ষিণ আমেরিকার দেশ চিলির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
এদিকে গ্যাব্রিয়েল বোরিকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। এ সময় তারা একে অন্যকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
টেলিভিশনে প্রচারিত এক ভাষণে গ্যাব্রিয়েল বোরিক বলেন, ‘আমি চিলির প্রতিটি নাগরিকের প্রেসিডেন্ট হব। আমি আমার দায়িত্ব পালনে সব সময় চেষ্টা করব।
ডিএসএস / ২১ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন