editor
প্রকাশিত: 2:12 PM, October 15, 2020
নিজস্ব প্রতিবেদক : মেরামত কাজের জন্য আগামী শনিবার (১৭ অক্টোবর) সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট দপ্তর (বিক্রয় ও বিতরণ বিভাগ-২)-এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি কুমারপাড়া ফিডার, ১১ কেভি উপশহর ফিডার ও ১১ কেভি ধুপাদিঘিরপাড় ফিডারের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে এদিন বিদ্যুৎ থাকবে না।
সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার (১৭ অক্টোবর) সিলেট নগরীর যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া, মৌসুমি আ/এ ভাইয়ারপাড়া, এভারগ্রিন আ/এ, ইবসে সিনা হাসপাতাল ও আগ্রা কমিউনিটি সেন্টারের আশপাশা এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে, শনিবার নগরীর উপশহর ব্লক-এ, বিসিডিজে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানিবাগ, সোনারপাড়া, সাদারপাড়া ও এর আশপাশ এলাকায় সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
এছাড়াও শনিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর উৎসব সেন্টার, সবজির বাজার, রোজভিউ, ডুবড়ি হাওর, পুলিশ ফাঁড়ি, নাইওরপুল, ধোপাদিঘিরপাড়, সোবহানীঘাট, ওসমানী যাদুঘর, হাফিজ কমপ্লেক্স ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন