editor
প্রকাশিত: 12:11 PM, December 21, 2021

অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খলিল মিয়া ওরফে নিঠুর খলিল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় ওই বখাটেকে গ্রেফতার করা হয়।
সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় র্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট বাজারের গোলচত্বর পয়েন্ট থেকে খলিলকে গ্রেফতার করে। পরে রাতে চুনারুঘাট থানায় সোপর্দ করলে পুলিশ তাকে গ্রেফতার দেখায়।
খলিল বনগাঁও গ্রামের আব্দুস ছোবহানের ছেলে। আটক অভিযানে নেতৃত্ব দিয়েছেন র্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জের লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সহকারি পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল-নুমান।
চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের এক নারী গত ২ ডিসেম্বর খলিলের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।
অভিযোগের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র গোপ জানান, কিছুদিন আগে খলিল ওই নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন এসে আটকের চেষ্টা করলে খলিল পালিয়ে যান। পরে তার ভয়ে ভুক্তভোগী নারী তার স্বামী ও সন্তানদের নিয়ে আশ্রয়ণ প্রকল্প ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন।
ডিএসএস / ২১ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন