editor
প্রকাশিত: 11:20 PM, December 21, 2021

লেখকরা লেখার মাধ্যমে দেশ এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন : শফিউল আলম চৌধুরী নাদেল
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, লেখকদের স্বপ্ন ও চিন্তাভাবনায় সৃষ্টিশীলতার নতুনত্ব থাকে। স্বার্থক লেখা সমাজের সকল অনিয়মকে ব্যঙ্গ করে, পরিবর্তনের সুর বুনে এবং পাঠককে প্রভাবিত করে। লেখকরা লেখার মাধ্যমে দেশ এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন। হারান কান্তি সেনের রম্যগল্পের প্রশংসা করে তিনি বলেন, রম্য রচনার জন্য আলাদা জ্ঞান এবং প্রচলিত ধ্যান ধারণাকে আঘাত করার শক্তি থাকতে হয়, যা তাঁর মধ্যে আছে। তিনি ভিন্ন সংস্কৃতি এবং দেশে থেকেও মাতৃভাষার সাহিত্য সমৃদ্ধ করছেন।
বিশিষ্ট রম্যলেখক, সাইক্লোনের সাবেক সভাপতি এডভোকেট হারান কান্তি সেন’র ৪র্থ গ্রন্থ ‘তারাশঙ্কর প্লেনের নিচে ঝাঁপ দিল’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যে ৬টায় সাইক্লোনের আয়োজনে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও সাইক্লোনের সভাপতি জাবেদ আহমদ’র সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন আল ইসলাহ সম্পাদক, গল্পকার সেলিম আউয়াল এবং স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক এডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিশু সংগঠক সন্তু চৌধুরী, সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আমিনুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ভ্রমণলেখক মোয়াজ আফসার, বিশিষ্ট আবৃত্তিকার বিমল কর, কবি সেনোয়ারা আক্তার চিনু, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পরেশ চন্দ্র দেবনাথ,শাবিপ্রবি কর্মকর্তা আবদুল হাই খোকন, ছড়া পরিষদের সহ-সভাপতি অজিত রায় ভজন, ঔপন্যাসিক আলেয়া রহমান, সাইক্লোনের পরিচালক (সমাজসেবা) আলি আক্তার, লেখিকা জুই ইসলাম, গল্পকার তাসলিমা খানম বিথী, নাট্যাভিনেতা মিনহাজ ফয়সল ও ছালিক আমীন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। হারান কান্তি সেন তাঁর অনুভূতি প্রকাশে বলেন, আমেরিকায় কাজে গ্যাপ দেয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমি কাজ করার ফাঁকে কোনো আইডিয়া মাথায় এলে সাথে সাথে নোট করে রাখি।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন