editor

প্রকাশিত: 7:51 PM, December 22, 2021

আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সন্তানদের কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে : শায়খ ইসহাক আল মাদানী

আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সন্তানদের কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে : শায়খ ইসহাক আল মাদানী

আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সন্তানদের কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে : শায়খ ইসহাক আল মাদানী

বাংলাদেশস্থ সৌদি দূতাবাসের সাবেক দ¦ায়ী ও প্রখ্যাত আলেম দ্বীন শায়খুল হাদীস আল্লামা শায়খ ইসহাক আল মাদানী বলেছেন, মানবতার মুক্তিদূত মহানবী (সাঃ) জাহেলিয়াতের ঘোর অমানিশা ভেদ করে হেরার আলোকরশ্মি আলকুরআনের শিক্ষা দিয়েই পৃথিবীকে আলোকিত করেছিলেন। তাই আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রধান মাধ্যম দ্বীনি শিক্ষা। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার এই কঠিন সময়ে আমাদের তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। মানবমনে আল্লাহ ভীতি না থাকায় আমাদের সন্তানের প্রযুক্তির অপব্যবহার করে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। এমন সময়ে সন্তানদের কুরআনের শিক্ষায় শিক্ষিত করে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষত্রে শিক্ষক ও অভিভাবকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি মঙ্গলবার সিলেটে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের বিশেষায়িত কুরআনিক প্রতিষ্ঠান ‘মোয়া’জ বিন জাবাল (রাঃ) কুরআনিক ইনস্টিটিউট আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মোয়া’জ বিন জাবাল (রাঃ) কুরআনিক ইনস্টিটিউট সিলেট’র প্রিন্সিপাল মাওলানা এহসান উদ্দীন-এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের হোস্টেল সুপার আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত পরিবেশন করেন মুয়াজ বিন জাবাল রাঃ কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ইজাযা ও সানাদ বিভাগের শিক্ষার্থী হাফিজ আবু জাফর, হাফিজ আহসান হাবীব ও হাফিজ হোসাইন আহমদ। হামদ পরিবেশন করেন শিক্ষার্থী মুবাশ্বিরা তাবাসসুম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান শায়খ আব্দুস সালাম আল মাদানী, বাংলাদেশস্থ সৌদী দূতাবাস এর দ¦ায়ী শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী ও জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাশুক আহমদ সাহেব। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল খালেক, সোলাইমান হোসাইন ও নিয়াজ মুহাম্মদ আজিজুল কারিম। সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, হাফিজ তাওহীদ আলী ও হাফিজ আব্দুর রহমান।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে আরাবী বক্তব্য প্রদান করেন হাফিজ সাফওয়ান শরীফ খান ও ইংরেজি বক্তব্য প্রদান করেন কিস্তাসুল মুস্তাকিম। অনুষ্ঠানের শেষে বিভিন্ন পারফরম্যান্স ও শ্রেণী ভিত্তিক ফলাফলের ভিত্তিতে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাওলানা এহসান উদ্দীন বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ভাবে খ্যাত শিক্ষাবিদ, ইসলামি চিন্তাবিদদের মাধ্যমে ২০০২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের বিশেষায়িত কুরআনিক প্রতিষ্ঠান মুয়াজ বিন জাবাল (রাঃ) কুরআনিক ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় ঢাবিতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আই আই ইউ সি, শাবিপ্রবি, সিওমেক, পার্কভিউ, নর্থইস্ট সহ বাংলাদেশের সীমানা পেরিয়ে তুরস্কের আরবাকান বিশ্ববিদ্যালয়, কাতার, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মদীনা মুনাওয়ারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ইসলামের সুমহান আদর্শ প্রচার করছে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় হাফিজে কুরআনদের কে উচ্চতর ডিগ্রি অর্জনের স্বপ্ন তৈরী করে সে স্বপ্ন জয়ের সোপান তৈরী করে দিচ্ছে এ প্রতিষ্ঠান। সকলের সম্মিলিতি প্রচেষ্টায় এই দ্বীনি প্রতিষ্ঠান একদিন মুসলিম উম্মাহর সুমহান খেদমতে আরো বেশী শিক্ষাবিদের জন্ম দিবে ইনশাআল্লাহ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।