editor
প্রকাশিত: 8:24 PM, December 22, 2021

অবশেষে সিলেট চেম্বারের কমিটি স্থগিত
নিজস্ব প্রতিবেদক
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটি স্থগিত ঘোষণা করেছেন উচ্চ আদালত।
আজ বুধবার (২২ ডিসেম্বর) উচ্চ আদালতের বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই স্থাগিতাদেশ প্রদান করেন।
সিলেট চেম্বারের এবারের নির্বাচনে অংশ নেয়া ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুর রহমান জামিলের আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
গত ১১ ডিসেম্বর সিলেট চেম্বারের নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে সমান ১১ জন করে পরিচালক নির্বাচিত হওয়ায় প্রেসিডিয়াম গঠন নিয়ে জটিলতা তৈরি হয়।
১৩ ডিসেম্বর বিকেল ৩টায় শুরু হয় প্রেসিডিয়াম গঠনের প্রক্রিয়া। কিন্তু দীর্ঘ ৮ ঘণ্টা পর সাংবিধানিকভাবে একই শ্রেণি অর্ডিনারি থেকে দুজন প্রার্থী হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল হলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদকে সভাপতি ও ফালাহ উদ্দিন আলী আহমদকে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে মো. আতিক হোসেনের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।
১৪ ডিসেম্বর নগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে অনিয়মতান্ত্রিকভাবে প্রেসিডিয়াম কমিটি গঠন এবং প্রতিকার পেতে আদালতে যাওয়ার ঘোষণা দেন সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিত পরিচালক আব্দুর রহমান জামিল।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে