editor
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনে নিহত রায়হান হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে টুকেরবাজার নয়গ্রাম সমাজকল্যাণ যুব পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৪ টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
টুকেরবাজার নয়গ্রাম পঞ্চায়েতের আহবায়ক কমিটির যুগ্ম সম্পাদক হাজী মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও নয়গ্রাম সমাজকল্যাণ যুব পরিষদের সাধারণ সম্পাদক এনাম হোসেন শিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক একে এম তারেক কালাম, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, টুকেরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নেওয়াজ উদ্দিন, ডা: এ এ এম শিহাব উদ্দিন, জেলা যুবলীগ নেতা রেজাউল হক মোস্তাক, যুবদল নেতা আবুল হাসনাত, আ ফ ম কামাল, নয়গ্রাম সমাজকল্যাণ যুব পরিষদের সভাপতি আব্দুস সালাম, সহ- সভাপতি শাহনুর ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আবু তালেব, সাবেক যুগ্ম সম্পাদক ফজল আহমদ রানা, সাবেক অর্থ সম্পাদক রাসেল আহমদ, ধর্ম সম্পাদক সোহেল আহমদ, প্রচার সম্পাদক মুহিব মিয়া, সদস্য নাজমুলসহ পরিষদের সকল সদস্য ও এলাকার সর্বস্তরের জনসাধারণ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে রায়হানের খুনি এসআই আকবর ও তার সহযোগীদের আটক করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। দ্রুত আটক করা না হলে এই মানববন্ধন আরও জোরদার হবে। আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে সবাইকে একসাথে বেরিয়ে জোর আন্দোলনে আসতে হবে। রায়হান হত্যাকারীদের গ্রেফতার নিয়ে প্রশাসনের লুকোচুরি সিলেটের জনগণ মেনে নেবে না। সিলেটের মানুষ সবসময় সত্য, সুন্দর ও ন্যায়ের প্রত্যাশী। তাই শুধু রায়হান হত্যা নয়, এমসি কলেজের গণধর্ষণ মামলার সকল আসামীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি সমগ্র সিলেটবাসীর প্রাণের দাবী।
8 মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর
5 তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
6 সিলেট হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 8 শনিবার (২ মে) সকাল সাড়ে
2 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল
3 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে
8 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন
3 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
3 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার