editor

প্রকাশিত: 5:47 PM, December 23, 2021

বর্বরোচিত হামলার জবাব রাজপথেই দেয়া হবে: আব্দুল কাইয়ুম জালালী পংকি

বর্বরোচিত হামলার জবাব রাজপথেই দেয়া হবে: আব্দুল কাইয়ুম জালালী পংকি

হবিগঞ্জে পুলিশী হামলার প্রতিবাদে মহানগর বিএনপি‘র বিক্ষোভ মিছিল

হবিগঞ্জে বিএনপি-র সমাবেশে সরকারী পেটোয়া বাহিনীর নির্বিচারে গুলি বর্ষণ করে অসংখ্য নেতা-কর্মীদের আহত করার প্রতিবাদে বৃহস্পতিবার ২৩’ডিসেম্বর বিকেল ৩টায় সিলেট মহানগর বি.এন.পি-র উদ্যোগে নগরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর রিকাবিবাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে সমাপ্ত হয়।

মহানগর বিএনপি-র সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী‘র পরিচালনায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, হবিগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশী হামলা ও গুলিবর্ষণ বর্বরোচিত ও ন্যক্কারজনক। হত্যা, নির্যাতন দমন-পীড়ন করে জনগণের দাবি ও আন্দোলন দমন করা যাবে না। সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন করছে। এ সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে, তত দিন এ দেশে গণতন্ত্র কায়েম হবে না। তারা পুলিশকে বানিয়েছে আজ সরকারি সন্ত্রাসী কার্যক্রমের হাতিয়ার। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে, এবং রাজপথেই আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করে এ সরকারের পতন ঘটানো হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহনগর বিএনপি-র যুগ্ম-আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপি-র সদস্যবৃন্দের মধ্যে মাহব্বু কাদির শাহী, আকতার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, শামীম মজুমদার, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে স্বেচ্ছাসেবক দল জেলা আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর শ্রমিকদল আহ্বায়ক ইউনুস মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, শ্রমিকদল সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, মহানগর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

ডিএসএস / ২৩ ডিসেম্বর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়