editor

প্রকাশিত: 9:31 PM, December 23, 2021

মুহিবুর রহমান একাডেমিতে পিঠা উৎসব

মুহিবুর রহমান একাডেমিতে পিঠা উৎসব

মুহিবুর রহমান একাডেমিতে পিঠা উৎসব

সিলেটের স্বনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠান মুহিবুর রহমান একাডেমিতে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কোভিড-১৯ এর কারণে গত বছর কোনো উৎসব অনুষ্ঠিত হয়নি। কিন্তু এবার আবারো একাডেমি ক্যাম্পাসে জমেছিল প্রাণের মেলা। হাজার হাজার শিক্ষার্থী-অভিভাবক ও সুধীজনের পদচারণায় মুখরিত হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ।
পিঠা উৎসবে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মুহিবুর রহমান একাডেমি, ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজ-এর স্বপ্নদ্রষ্টা, বৃহত্তর সিলেট অঞ্চলে আধুনিক শিক্ষাবিস্তারের অগ্রদূত প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, পায়রার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবদুর রহমান দুদু, ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন।
উপস্থিত ছিলেন একাডেমি উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিনসহ শিক্ষকমন্ডলী। পিঠা উৎসব অনুষ্ঠানে ৩৬টি স্টল বসে।
উদ্বোধনী অনুষ্ঠানে শফিউল আলম চৌধুরী বলেন, শীতের পিঠা আমাদের ঐতিহ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই ঐতিহ্য চর্চা ও শিক্ষার্থীদের শিকড়ের সন্ধানদানে মুহিবুর রহমান একাডেমির উদ্যোগ প্রসংশনীয়।
বিশেষ অতিথির বক্তব্যে শামীম আহমদ ভিপি বলেন, মুহিবুর রহমান একাডেমি এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা শুধু গ্রন্থগত বিদ্যাই অর্জন করছে না; বরং তারা সর্বক্ষেত্রে যোগ্য নাগরিক হিসেবে বেড়ে উঠছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমি শিক্ষার্থীদের অংশগ্রহণে সারাদিন চলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে