editor

প্রকাশিত: 9:42 PM, December 23, 2021

বাবা দুরভীসন্ধিমূলক উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিব্রত করছেন

বাবা দুরভীসন্ধিমূলক উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিব্রত করছেন

বাবা দুরভীসন্ধিমূলক উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিব্রত করছেন

সংবাদ সম্মেলনে ছেলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আব্দুল একিম ওরফে আব্দুল হেকিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তারই প্রথম স্ত্রী রহিমা বেগমের পুত্র আব্দুল কালাম। তিনি বলেছেন, ‘বাবা আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছেন। এর পেছনে দূরভীসন্ধিমূলক উদ্দেশ্য রয়েছে। এতে আমরা বিব্রত অনুভব করছি।
গতকাল বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাবার বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন তিনি।
এ সময় লিখিত বক্তব্যে আব্দুল কালাম বলেন, ‘আমার পিতা বয়োবৃদ্ধ হলেও এখনও পুরোপুরি শক্ত সামর্থ্য মানুষ। তিনি নানাকারণে ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলার চেষ্টায় লিপ্ত রয়েছেন। সম্প্রতি আমাদের উপর হামলা করার জন্য আমাদের ঘরের পাশে রড হাতে নিয়ে তার বিচরণের দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।’
তিনি আরও বলেন, ‘বাবা আব্দুল একিম গত ২০ ডিসেম্বর ওসমানীনগরে আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলে ধরে একটি সংবাদ সম্মেলন করেছেন। এ সময় আমাদের গ্রামের কেউ তার সঙ্গে ছিলেন না। যারা ছিলেন তারা অন্য গ্রামের লোক।’
নিজেরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করছেন দাবি করে তিনি আরও বলেন, ‘পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার কোনো ইচ্ছা আমাদের ছিল না। কিন্তু তিনি নিজেই আমাদেরকে সমাজে হেয় করতে গিয়ে মিথ্যে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে আমাদেরও উন্মুক্তভাবে কথা বলতে বাধ্য করেছেন।’
আব্দুল হেকিম সংবাদ সম্মেলনে পরিবার সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য তুলে ধরেছেন দাবি করে কালাম বলেন, ‘এ সব অভিযোগ সমাজে আমাদেরকে হেয় করেছে। প্রকৃত সত্য ঘটনা হচ্ছেÑ আমার পিতার ক্রয় করা কোনো ভূমি নেই। পৈত্রিক ভূমির ব্যাপারে আদালতের শরণাপন্ন হয়ে (১৩/০৯ নম্বর) মামলা দায়েরের পর সহকারী জজ আদালত, বালাগঞ্জ আমাদের পিতা ও তার দুই ভাইয়ের প্রত্যেককে ২.৯৬ একর ভুমির হিস্যা প্রদানের রায় প্রদান করেন। সে অনুযায়ী আমার পিতা ২.৯৬ একর ভুমির মালিক। অথচ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন তাহার ভরণপোষণ করায় তৃতীয় স্ত্রী ও সন্তানদেরকে তিনি তাঁর জমির কিছু অংশ (৪একর) হেবা ঘেষণা দিয়েছেন এবং এ জন্য আমরা নাকি ক্ষিপ্ত হয়ে জমি নিজেদের নামে লিখে দেওয়ার কথা বলেছি।’
বাবার তৃতীয় স্ত্রী দাবি করা নারী প্রকৃত অর্থে ৪র্থ স্ত্রী উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমার মায়ের কাবিন সংক্রান্ত যে সব তথ্য তুলে ধরেছেন তাও মিথ্যে। তিনি বলেছেনÑ আমার মাকে তিনি ১৯৬০ সালের আগে বিয়ে করেছেন। অথচ কাবিন অনুযায়ী আমার মায়ের বিয়ে হয়েছে ১৯৬২ সালে। এছাড়া তিনি তার করা সবগুলো বিয়ে ১৯৬০ সালের আগে হয়েছে উল্লেখ করে বলেছেন তখন প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রযোজন হত না। কিন্তু, বাস্তবে দেখা যাচ্ছেÑ তাঁর সবগুলো বিয়ে ১৯৬০ সালের পরে অনুষ্ঠিত হয়েছে।’
প্রথম স্ত্রী রহিমা বেগমের অনুমতি ছাড়া বিয়ে করা এবং তাকে বিভিন্ন সময়ে নির্যাতনের অভিযোগে আব্দুল হেকিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বলেও তথ্য তুলে ধরেন ছেলে আব্দুল কালাম।
পরিবারের প্রায় সবাই যুক্তরাজ্য ও কানাডা প্রবাসী উল্লেখ করে তিনি বলেন, ‘এ কারণে গ্রামে ও সিলেট নগরে আমাদের অনেকগুলো বাসা বাড়ি রয়েছে। সহায় সম্বলের দিক দিয়ে আমরা কোনোভাবেই দুর্বল নই। সুতরাং আমাদের নামে ভুমি লিখে দেওয়ার দাবি জানানোর অভিযোগটি সঠিক নয়।’
ভাগের চেয়ে বেশি জমি তৃতীয় স্ত্রীর সন্তানদের দিয়েছেন বলে পিতা আব্দুল হেকিম যে দাবি করেছেন সে বিষয়ে ছেলে কালাম আরও বলেন, ‘তিনি তার যুক্তরাজ্য প্রবাসী ভাই ফজির উদ্দিন এবং কানাডা প্রবাসী ভাই ছামির উদ্দিনের ভুমিগুলো ভোগ দখল করছেন। যুক্তরাজ্য প্রবাসী চাচা প্রায় ৪৬ বছর এবং কানাডা প্রবাসী চাচা ৪২ বছর ধরে প্রবাসে অবস্থান করায় আমাদের পিতা উল্লেখিত জমিগুলো নিজে ভোগ দখল করে আসছেন। চাচা ছামির উদ্দিন তার অংশের ২.৯৬ একর ভুমিতে বিভিন্ন প্রজাতির মুল্যবান গাছ রোপন করে কানাডা চলে যান। কিন্তু সম্প্রতি দেশে ফিরে তার জমিতে যেতে চাইলে আমাদের পিতা তার সন্ত্রাসী দল নিয়ে বাধা দেন এবং সেখানে যেতে দেননি। পাশাপাশি মিথ্যে মামলা দিয়ে আমার চাচাকে হয়রানি করেছেন। ফলে চাচা ছামির উদ্দিন নিজের ভিটে মাটিতে উঠতে ব্যর্থ হয়ে পরে বোনের বাড়িতে কিছুদিন অবস্থান করে ফের কানাডা চলে যান। একইভাবে আমাদের পিতা যুক্তরাজ্য প্রবাসী আমাদের চাচা ফজির উদ্দিনের ভুমিও ভোগ দখল করে আসছেন।’
বাবার আরও বেশ কিছু অন্যায় আচরণের কথা উল্লেখ করে আব্দুল কালাম বলেন, ‘চাচা ছামির উদ্দিনের সহধর্মিনী সিতারা বেগমের কাবিনের ১১ কেদার জমির একাংশ জাল জালিয়াতি করে বিক্রি করে দিয়েছেন বাবা এবং বাকিগুলো নিজের দাবি করে ভোগ দখল করে যাচ্ছেন। চাচা ছামির উদ্দিন তার জমি আত্মসাৎ, মুল্যবান গাছ কর্তন ও স্ত্রীর কাবিনের জমি আত্মসাৎ এবং তার উপর হামলা ও মিথ্যে মামলা দিয়ে হয়রানীর ঘটনায় আব্দুল হেকিমের বিরুদ্ধে কমপক্ষে চারটি মামলা করেছেন, যা এখনও চলমান।’
‘আমাদের চাচা ও সৎ ভাই আব্দুল গনি ও আব্দুল ওয়াহাবকে তিনি তার নিজের খরচে প্রবাসে পাঠিয়েছেন বলে সংবাদ সম্মেলনে বাবা যে সব দাবি করেছেন তা ঢাহা মিথ্যা। প্রকৃত সত্য হলোÑ আমাদের চাচা হাজী ফজির উদ্দিনকে তার পিতা হাজি হানিফ উল্লাহ যুক্তরাজ্যে এবং হাজী ছামির উদ্দিন বিয়ে করে কানাডায় যান। এক্ষেত্রে আমাদের পিতার কোনো ভুমিকা ছিল না। সৎ ভাই আব্দুল গনি ও আব্দুল ওয়াহাব নিজেদের চেষ্টায় উচ্চ শিক্ষার্থে নিজেদের খরচেই প্রবাসে যান। এ ক্ষেত্রেও আমাদের পিতার কোনো ভূমিকা ছিল না।’- যোগ করেন তিনি।
বাবার সংবাদ সম্মেলন ও মিথ্যা তথ্য উপস্থাপন করে বিব্রত করার পেছনে কোনো দূরভীসন্ধিমুলক উদ্দেশ্য আছে বলে মনে করেন আব্দুল কালাম। বাবার মারমুখী আচরণে তারা এখন আতঙ্কে আছেন। প্রথম স্ত্রী অর্থাৎ আমার মা তার উপর হামলার আশঙ্কা করছেন। পরিবারের অন্য সদস্যরাও আতঙ্কিত। তাই প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়ে কালাম বলেন, ‘বিষয়টি সঠিকভাবে তদন্ত করুন এবং আমাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করুন।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. আনহার মিয়া, মানিক মিয়া, জামাল মিয়া, মো. শোর্শারফ আলী, মো. জাহের মিয়া, মো. শাহজাহান মিয়া, হাজী ছনওয়ার আলী প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে