editor

প্রকাশিত: 10:10 PM, December 23, 2021

জৈন্তাপুর ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

জৈন্তাপুর ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

জৈন্তাপুর ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাজের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অপশাসনে অতিষ্ঠ জাতি মুক্তির প্রহর গুণছে। জাতির এই কঠিন মুহুর্তে বিএনপি জাতির মুক্তির অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করছে। দেশে আরেকটি পাতানো নির্বাচন আয়োজনের ষড়যন্ত্রের অংশ হিসেবে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে বাধাঁর সৃষ্টি করে তাকে মৃত্যুর মূখে ঠেলে দেয়া হচ্ছে। হবিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা গুলীবর্ষণ আওয়ামী ফ্যাসিবাদের নগ্ন বহিঃপ্রকাশ। এর বিচার বাংলার মাটিতে একদিন হবেই। আওয়ামী জুলুম নিপীড়নের বিরুদ্ধে কার্যকর আন্দোলন গড়ে তুলতে তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে হবে।
তিনি বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কুদরত উল্লাহ (ভান্ডারী) এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে ভোটের মাধ্যমে মো: মো: কুদরত উল্লাহ (ভান্ডারী) কে সভাপতি, মুসলেম উদ্দিন সাধারণ সম্পাদক ও আব্দুর রকিবকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪নং দরবস্ত ইউনিয়র বিএনপির কমিটি গঠন করা হয়। কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এ বি এম জাকারিয়া।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপি নেতা এডভোকেট আহমে রেজা। কাউন্সিলে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন চেয়ারম্যান, সাবেক সভাপতি আলহাজ¦ এনায়েত উল্লাহ চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার চেয়ারম্যান, বিএনপি নেতা ইন্তাজ আলী চেয়ারম্যান, দেলোয়ার হোসেন দিলু, আব্দুস শুকুর, আব্দুর রহিম, মুসলিম আলী, হেলাল উদ্দিন মেম্বার ও নুরুল হক প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন