editor
প্রকাশিত: 11:49 AM, December 24, 2021

ঐশীর ‘দুষ্টু পোলাপাইন’ এ সানি লিওন
ডেস্ক রিপোর্ট
কথা ছিল বড় চমক নিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গনে ধরা দেবে টিএম রেকর্ডস। সে কথার প্রতিফলনই ঘটছে তাদের একের পর এক গান ও তার মিউজিক ভিডিওতে। বুধবার টিএম রেকর্ডস প্রকাশ করলো তাপসের কথা, সুর ও সংগীতে এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’-এর এক ঝলক। এ গানে মডেল হয়েছেন বলিউডের হার্টথ্রব নায়িকা সানি লিওন। গানের প্রোমো প্রকাশেই পর পরই বেশ আলোচিত হয় গান-ভিডিওটি। সংগীতশিল্পী হিসেবে ঐশীর কণ্ঠের শক্তি ও মাধুর্যও নতুনরূপে হাজির করলেন তাপস। ঐশী বলেন, সংগীতশিল্পী ঐশীকে প্রতিটি গানেই নতুন নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। তাদের কাছে আমি চিরঋণী।
তারা আমার মতো তরুণ শিল্পীদের বড় বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন, স্বপ্নগুলো বাস্তবায়নও করছেন। এ গানটির মাধ্যমে তেমনই একটি স্বপ্ন পূরণ হলো। টিএম রেকর্ডসের নতুন যাত্রায় আমিও একজন অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বিশেষ করে যখন আমার কোনো গানে পারফর্ম করছেন সানি লিওন। ঐশীর বিশ্বাস, পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে আলোড়ন তৈরি করবে। বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে দেশের সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেছে টিএম রেকর্ডস। শুধু গান নয়, গানের পাশাপাশি তার নান্দনিক উপস্থাপনকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিটি গানের দৃশ্যায়ন ও স্টাইলিং করছেন টিএম রেকর্ডসের চেয়ারপার্সন ফারজানা মুন্নী। জানা যায়, ‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ করা হয় মুম্বইয়ে। বড় বাজেটের এ গানটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: 5 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১
3 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)