editor
প্রকাশিত: 6:45 PM, December 24, 2021

হবিগঞ্জের সমাবেশে হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ
হবিগঞ্জ জেলা বিএনপির সমাবেশে পুলিশের নগ্নহামলার প্রতিবাদে ও বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি। শুক্রবার বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশী হামলা নির্বিচারে গুলীবর্ষণ আওয়ামী ফ্যাসিবাদের নগ্ন বহিঃপ্রকাশ। অবিলম্বে এই হামলার সাথে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় জনতার সরকার প্রতিষ্ঠিত হলে সবাইকে বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে।
বিক্ষোভে অংশ নেন ও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট কামাল হোসাইন, হাজী সাহাব উদ্দীন, আলী আকবর, ফখরুল ইসলাম মেম্বার, হাজী কামাল উদ্দিন, নুরুল মুত্তাকিন বাদশা, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাজন, যুগ্ম আহ্বায়ক আবু আল হেলাল, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পাভেল আহমদ, খাইরুল আমিন, জুরহান, সাদ্দাম, ইকন, সাইফুল, রাজন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন প্রমূখ। মিছিলে বিএনপি ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন