editor
প্রকাশিত: 6:57 PM, December 24, 2021

চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতিভা বিকাশে অপরিসীম ভুমিকা রাখে : মেয়র আরিফ
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতিভা বিকাশে অপরিসীম ভুমিকা রাখে। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিশুদের জানাতে হবে। আজকের শিশুরা আগামির বাংলাদেশ। শিশুদের প্রতি আমাদের আরো বেশী যতœশীল হতে হবে।
৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ও নারী উদ্যোক্তা ফারমিছ আক্তারের সহযোগীতায় গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরের কুমারপাড়াস্থ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের এ মহতি উদ্যোগের ভুয়শী প্রশংসা করেন। এ ধরনের কর্যক্রমে সিটি কর্পোরেশনের ও তাঁর ব্যাক্তিগত সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ আলম আর্ট গ্যালারীর চীফ প্যাট্রন নুরুর রশীদ চৌধুরী হ্যারল্ড।
এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোঃ দুলাল হোসেনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল গনি হিমন, এসোসিয়েশনের সহ সাধারন সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বকর, নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান,শংকর দাশ,আব্দুল বাতিন ফয়সল,সদস্য বিলকিছ আক্তার সুমি, এ এইচ আরিফ, নুরুল ইসলাম (২), রেজা রুবেল,পল্লব ভট্টাচার্য্য, মোঃ আজমল আলী।
প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করে। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অতিথিবৃন্দ। -বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে