editor
প্রকাশিত: 5:39 PM, October 15, 2020
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলার চতুল বাজারে আগুনে পুড়িয়ে যাওয়া হরিপদ শর্মা (হরি) মার্কেট পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাতবাঁক ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ। গত বুধবার রাত ৭ টায় তিনি পুড়ে যাওয়া মার্কেটের দোকানপাঠগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আম্বিয়া, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বড়চতুল ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম জামিল, যুবলীগ নেতা হাবিবুল্লাহ, মার্কেটের মালিক হরিপদ শর্মা সহ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীবৃন্দ।
এ সময় মস্তাক আহমদ পলাশ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের শান্তনা দিয়ে বলেন, অগ্নিকান্ডে যে ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা হয়েছেন এজন্য আমরা সবাই মর্মাহত। অগ্নিকান্ডের বিষয় নিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদারের সাথে আমি কথা বলেছি, তিনি সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য যতটুকু করা দরকার তা করবেন বলে আশ^স্থ করেছেন। পাশাপাশি পুড়ে যাওয়া মার্কেটের পাশে ক্ষতিগ্রস্ত কালি মন্দির ও সার্বজনীন মন্দিরের সংস্কারের জন্য হিন্দু-কল্যাণ-ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে বলে মস্তাক আহমদ পলাশ জানান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তার পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে