editor
প্রকাশিত: 8:52 PM, December 24, 2021

মুক্তাক্ষর আবৃত্তি সংগঠনের বিদ্রোহী কবিতার শতবর্ষের আবৃত্তি উৎসব সম্পন্ন
বিদ্রোহী কবিতার শতবর্ষের আবৃত্তি উৎসব মুক্তাক্ষর আবৃতি সংগঠনের আবৃত্তি ও সম্মাননা অনুষ্ঠান গতকাল ২৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান উদ্ভোধক বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর অনুপস্থিতে আবৃত্তি উৎসবটির উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
ড. এডভোকেট এম শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রিয়াশ্রী করপিউ ও পূনমকর পূজার যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মুক্তাক্ষর সিলেটের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিমল কর।
মুক্তাক্ষর আবৃতি সংগঠনের পক্ষ থেকে কবিদের সম্মাননা ক্রেস্ট সম্মাননা গ্রহন করেন কবি হ্নষীকেশ রায় শংকর, তারেশ কান্তি তালুকদার, সুমন বণিক, হারানকান্তি সেন, হরিপদ চন্দ, পৃথ্বীশ চক্রবর্তী, দেলোয়ার হোসেন দিলু, মাসুদা সিদ্দিকা রুহী ও ইছমত হানিফা।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, নির্বাহী সদস্য সেলিম রেজা সাগর, সুবর্না আরফিন, চট্টগ্রামের আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দী, জালাল জয়, সানোয়ারা আক্তার চিনু। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর সিলেট, শ্রুতি সিলেট, মৃত্তিকায় মহাকাল, মুক্তাক্ষর নয়া গ্রাম বিয়ানীবাজার, মুক্তাক্ষর দাসগ্রাম বিয়ানীবাজার, মুক্তাক্ষর ছাতক, আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজ সিলেট, ইউনিক মাল্ডিমিডিয়া স্কুল সিলেট ও সিলেটের স্থানীয় আবৃত্তি শিল্পীবৃন্দ। এছাড়া অনলাইনের মাধ্যমে ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন