editor
প্রকাশিত: 9:03 PM, December 24, 2021

সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ
পৃথিবীর মানচিত্রে মাথা তুলে দাঁড়াতে হলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে ভূমিকা রাখতে হবে। এর জন্য প্রয়োজন শিক্ষিত জাতি গঠণ। বিগত এক-দশকে বাংলাদেশে শিক্ষিতের হার বেড়েছে। সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই, বৃত্তি ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করছে। তবুও কোথাও যাতে কোনো মেধাবী শিক্ষার্থী আর্থিক অস্বচ্ছলতার কারণে সুবিধাবঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
‘শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী’ এর আয়োজনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গাজী মো. শাহেদ।
প্রধান অতিথির বক্তব্যে ‘শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী’ সংগঠণের প্রশংসা করে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের হাল ধরবে। সবার সম্মিলিত প্রচেষ্ঠায় শিক্ষাজীবনের বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব। আমরা আর কোনো মেধাবীকে ঝরে যেতে দিবো না।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিলেট মহানগরের সম্পাদক মো. রাশেদ নেওয়াজ এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল সিলেটের স্পেশাল পি.পি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল ও ডা. পিয়াল রায় (বিসিএস স্বাস্থ্য)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার সহকারি শিক্ষা অফিসার মো. ফারুকুল ইসলাম, খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসাইন আলী ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিনা আক্তার চৌধুরী, জয়নুল আবেদীন ও কবি নজরুল মেমোরিয়্যাল স্কুলের প্রতিষ্ঠাতা এস.এম আলামিন ।
অনুষ্ঠানে শাহাদাত হোসেনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পারভীন আক্তার। কোরআন থেকে তেলাওয়াত করেন সানি এবং দাঁড়িয়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উল্লেখ্য, সিলেট জেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার ৫০জন শিক্ষার্থীর মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে