editor
প্রকাশিত: 7:58 PM, December 26, 2021

সিলেট সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সিলেট সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সমাজের অসহায় ও দরিদ্র, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম শিপারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব পালের পরিচালনায় নাজির আলী, মাছুমা চৌধুরী ও মৃত আলহাজ্ব ইসমাঈল আলী চৌধুরীর পরিবারের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএমপির পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংব্রিজ ওয়ার্ড বারকিং এন্ড দাগেনহামের কাউন্সিলর ফারুক চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী খান, কোতোয়ালী মডেল থানার সহকারি পুলিশ কমিশনার সামস্উদ্দিন, অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক তৌফিকুর রহমান হাবিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট অনলাইন মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (সমজা) সভাপতি হাসিদুল ইসলাম পিন্টু।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সাংবাদিক ইউনিয়নের সদস্য ডা: শরিফ আহমেদ, মঞ্জুর আহমদ নোমানী, ইশতিয়াক আহমদ লিমন, রুবেল আহমদ, রোটারিয়ান জেবুল ইসলাম, আব্দুল মোমিন, মাছুম চৌধুরী, সমজার সদস্য ইঞ্জিনিয়ার শামীম আহমেদ সহ এসএমপির পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে