editor
প্রকাশিত: 8:11 PM, December 26, 2021

লাইসেন্স এর দাবিতে সিলেটে সংগ্রাম পরিষদের মিছিল-সমাবেশ
রিকশা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট ও লাইসেন্স প্রদানসহ ৪ দফা দাবিতে সিলেটে বিশাল মিছিল ও সমাবেশ করেছে রিকশা, ব্যটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।
রোববার (২৬ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সংগঠনের সিলেট মহানগরী ও জেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১১ টায় আম্বরখানা থেকে দুই সহ¯্রাধিক শ্রমিকের মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে সিলেট কেন্দ্রীয় শহদি মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের সিলেট মহানগরির সংগঠক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার যুগ্ম আহবায়ক প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে ও সংগঠনের সিলেট মহানগরী সংগঠক মঞ্জু আহমেদের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা শ্রমিক ফ্রন্ট জেলার আহবায়ক ও স্কপ জেলা সদস্য সচিব আবু জাফর।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদর উপজেলার আহবায়ক কুদ্দুস মিয়া, খাদিম ইউপির সভাপতি রেশাদ আহমদ, মহনগরের নেতা, কোরবান আলী, দানিশ মিয়া, জমির মিয়া, সাগর আহমদ, কাওসার মিয়া, সুরুজ আলী, জসিম উদ্দিন, বাচ্চু মিয়া, বেতের বাজারের সভাপতি মো: শমীম মিয়া, সাধারন সম্পাদক দেলোয়ার আহমদ, মিরাপড়ার সভাপতি হারুন মিয়া, কানিশাইল সভাপতি খোকন মিয়া, ২৫ নং ওয়ার্ড সভাপতি মজনু মিয়া, ২৬ নং ওয়ার্ড সভাপতি মো: এরশাদ মিয়া, ২৭নং ওয়ার্ড সভাপতি মো: মানিক মিয়া, ইলেকট্টিসাপ্লাইর সভাপতি ইউসুফ মিয়া, জালালিয়ার সভাপতি মো: বেলাল হোসেন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিজ্ঞান সম্মত নকশা প্রনয়ন করে ইলেকট্রিক মোটরযান নীতিমালায় অন্তর্ভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন ব্যবসায়ি গোষ্ঠীর হীন স্বার্থে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ করার চক্রান্ত চলছে। এ চক্রান্তে বক্তাগন গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।চালক, মেকানিক, ক্ষুদে মালিক, গ্যারেজ মালিকসহ আত্মকর্মসংস্থানে নিয়োজিত ৫০ লাখ মানুষ ও তাদের উপর নির্ভরশীল ২.৫ কোটি মানুষের জীবন জীবিকা এ পরিবহনের উপর নির্ভরশীল।
বক্তাগন তাই আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় হাইকোর্টর দেয়া অন্তবর্তীকালীন আদেশ পুন:বিচেনা করার জন্য মাননীয় আদলতের প্রতি অনুরোধ জানান।
বক্তারা বলেন, ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয় আধুনিকায়ন করে লাইসেন্স প্রদানসহ ৪ দফা দাবিতে সংগ্রাম পরিষদের নেতৃত্বে গড়ে উঠা দীর্ঘ ৮ বছরের লাগাতার আন্দোলনের চাপে সরকার যখন নীতিমালা তৈরি করে নিবন্ধনের প্রক্রিয়া চুড়াান্ত করতে যাচ্ছে, তখন একদল অতি মুনাফালোভী ব্যবসায়ি গোষ্ঠি তাদের হীন স্বার্থে দেশের সড়ক থেকে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনকে উচ্ছেদ করার চক্রান্ত- ষড়যন্ত্র করছে।
নেতৃবৃন্দ বলেন দেশের ও সাধারন মানুষের স্বার্থে সাশ্রয়ি, পরিবেশ বান্ধব, জনপ্রিয় ও অপরিহার্য গনপরিবহন ইজিবাইক, ব্যাটারি রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ বা নিষেধাজ্ঞা করা হবে চরম আত্মঘাতি।কতিপয় অতিমুনাফালোভী ব্যবসায়ি গোষ্ঠীর হীন স্বার্থে নয় দেশের স্বার্থে সংগ্রাম পরিষদের প্রস্তাবনা যুক্ত করে সরকার প্রস্তাবিত “থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা-২০২১” দ্রুত চুড়ান্ত কর।
বক্তারা বলেন, উক্ত নীতিমালার আলোকে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট ও লাইসেন্স প্রদানসহ ৪ দফা দাবি মেনে নেওয়ার জোর দাবি জানান। অন্যথায় সংগ্রাম পরিষদের নেতৃত্বে ৫০ লাখ মানুষকে বেকার করার যে কোন চক্রান্ত-ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে হলেও হুশিয়ারি উচ্চারণ করেন।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে