editor
প্রকাশিত: 10:48 PM, December 26, 2021
ডেস্ক রিপোর্ট :: সিলেট মহানগর যুবদল নেতা সালেহ আকরাম এর উদয়ন-৪১, ইলাশকান্দি, চৌকিদেখীস্থ বাসায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও পুলিশি তল্লাশির তীব্র নিন্দা জানিয়েছে সিলেট মহানগর যুবদল। রোববার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব ও সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে দিশেহারা হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মানুষের জান-মালের নিরাপত্তা বিধানে ব্যর্থ এ সরকার হিতাহিত জ্ঞান হারিয়ে যুবদল নেতাদের পুলিশ দিয়ে হয়রানি করছে। পাশাপাশি পুলিশি অত্যাচার বন্ধ করারও আহ্বান জানান তারা।
এ ঘটনায় মহানগর যুবদল নেতা সালেহ আকরাম এর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। তাকে না পেয়ে পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণ করেছে বলে অভিযোগ সালেহ আকরামের পরিবারের।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে সন্ত্রাসী কর্মকান্ড ও জালাও-পোড়ায় ঘটনায় বনকলাপাড়া নূরানী আ/এ ৩৮/৬নং বাসার বাসিন্দা মৃত আহমদুর রহমানের ছেলে মিফতাহুর রহমান বাদী হয়ে জালালাবাদ থানায় সিলেট মহানগর যুবদল নেতা সালেহ আকরাম এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৩, তাং- ১৮/১১/২০২১ইং। এরই প্রেক্ষিতে শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ২টায় পুলিশ এ তল্লাশী অভিযান চালায়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়