editor

প্রকাশিত: 11:58 PM, December 27, 2021

২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে : পরিকল্পনামন্ত্রী এম এম মান্নান

২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে : পরিকল্পনামন্ত্রী এম এম মান্নান

২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে : পরিকল্পনামন্ত্রী এম এম মান্নান

দেশে প্রথমবারের মতো ৭ শতাধিক স্কাউট নিয়ে ফ্রেন্ডশীপ ক্যাম্প শুরু হয়েছে সিলেটে। সোমবার বিকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ক্যাম্পের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এম.পি। এ সময় তিনি তিনি বলেন, স্কাউটনীতিমালা মেনে আমাদের সভ্য মানুষ হতে হবে। বৈশ^য়িক নয়, মানুষের জন্য কাজ করতে হবে। এর মধ্যে সততা, ইমানদারীতা নিয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীও মানুষের জন্য, দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি দেশের জন্য অন্তপ্রাণ।
তিনি আরো বলেন, আমরা যখর ছোট ছিলাম আমরা পরাধীন ছিলাম। আমরা পরাধীন সময়ে বড় হয়েছি। আমারে জীবনমান, ভাষা সংস্কৃতি, সর্বদা হুমকির সম্মুখীন ছিল। সেই সময়ের তুলনায় তোমরা অত্যন্ত ভাগ্যবান যে, তোমরা স্বাধীন সময়ে বড় হচ্ছ। তোমরা এই মহান স্বাধীন সময়ে লেখাপড়া করছো। তোমরা মুক্ত স্বাধীন দেশ পেলে। স্বাধীনতার পরে দেশে অনেক পরিবর্তন শুরু হয়েছে। দেশে অনেক উন্নয়ন হয়েছে। আরো হবে। আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। ২০৪১ সালে দেশ উন্নত দেশে পরিণত হবে। এই সময়ের মধ্যে আমরা প্রকৃত বিজ্ঞানমুখী জাতি হবো। আমরা সভ্য দেশ হবো। সভ্যজাতিতে পরিণত হবো। আমাদের আতœপরিচয় পুনরায় লিখতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার্থীদের ইতিহাস ও ভূগোল বেশি করে পড়াতে হবে। আমরা কেমন ছিলাম তা শিক্ষার্থীদের জানতে হবে। জীবনের সকল কাজে নেতৃত্বেও প্রয়োজন রয়েছে। আমাদের সঠিক নেতৃত্ব আছে। আমাদের নেতৃত্ব অত্যন্ত পরিস্কার, সহজ সরল। তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২১০০ সালে আমরা পৃথিবীতে নতুন পরিচয়ে দাঁড়াবো।
এসময় বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ, সাবেক অতিরিক্ত সচিব আখতারুজ জামান খান কবির, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ জাকারিয়া, আঞ্চলিক ফ্রেন্ডশীপ ক্যাম্পের সাংগঠনিক কমিটির সভাপতি মঞ্জুর কাদিও শাফি চৌধুরী এলিম। সভাপতিত্ব করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার। এ সময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্চ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্চ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ প্রমুখ। ‘বন্ধুত্ব করি হর্ষে, মুজিব শতবর্ষে’ থিম সং নিয়ে শুরু হওয়া ফ্রেন্ডশীপ ক্যাম্পে দেশের ৯১টিঁ টিমের মধ্য থেকে ৩টি টিম পারফর্ম করে। নেচে গেয়ে আনন্দ উল্লাসে ক্যাম্পের উদ্বোধন করা হয়। ৩০ তারিখ বিকালে পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে মহাতাবু জলসা ও সমাপনী অনুষ্টান অনুষ্টিত হবে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন